শালতোড়ায় বাইকে বিস্ফোরণ! ডিনামাইট ফেটে ছিন্নভিন্ন আরোহীর দেহ

শালতোড়ায় বাইকে বিস্ফোরণ! ডিনামাইট ফেটে ছিন্নভিন্ন আরোহীর দেহ। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফের বিস্ফোরণে প্রাণ হারালো এক বাইকারহী। বাঁকুড়ার শালতোড়ায় ডিনামাইট ফেটে ছিন্ন ভিন্ন হয়ে যায় ওই বাইক আরোহীর দেহ। অভিযোগ বেআইনিভাবে খনন কার্যের জন্যই ডিনামাইট নিয়ে যাওয়া হচ্ছিল যে কারণেই এই বিপত্তি ঘটে। মৃত বাইক আরোহীর নাম জয়দেব মন্ডল। তড়িঘড়ি বাঁকুড়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর ওই বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় একটি বিকট আওয়াজ হয় তারপর ওই জয়দেব মন্ডলকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর এলাকার বাসিন্দারা সঙ্গে সঙ্গে তাকে বাঁকুড়া মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে এই বিস্ফোরণের ঘটনায় প্রতিবাদে পথে নামে বিজেপি। এদিন বিজেপি বিধায়ক চন্দনা বাউরির নেতৃত্বে বিক্ষোভে মিছিল করে বিজেপি কর্মীরা। যদিও এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকালই এক্স হ্যান্ডেলে এই বিষয়ে কটাক্ষ করে টুইট করেছিলেন।

কিন্তু এখন প্রশ্ন উঠছে, যে কিভাবে এই ডিনামাইট এল। কোথা থেকে নিয়ে যাওয়া হচ্ছিল এই ডিনামাইট। কারণ শালতোড়া এলাকায় প্রচুর পাথর খাদান রয়েছে তাহলে কি সেই সমস্ত পাথর খাদানে ব্যবহারের জন্যই বেআইনিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল এই ডিনামাইট এমনটাই উঠছে প্রশ্ন। নাকি অন্য কোন কারণের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সেই প্রশ্ন তুলেই বিক্ষোভ দেখায় বিজেপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন