HomeTagsAnubrata Mondal

Anubrata Mondal

Anubrata Mondal: কলকাতা যাওয়ার সময় নিরাপত্তা দিতে হবে পুলিশকেই, কেষ্টকে নিয়ে বড় নির্দেশ আদালতের

আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়েছেন, কলকাতা হাই কোর্টের নির্দেশমতো আসানসোল থেকে কলকাতায় যাওয়ার সময় নিরাপত্তা দিতে হবে পুলিশকেই। কলকাতার হাসপাতালে মেডিক্যাল টেস্ট হওয়া পর্যন্ত অনুব্রতর সমস্ত দায়িত্ব আসানসোল কারা কর্তৃপক্ষের। মেডিক্যাল টেস্টে ফিট সার্টিফিকেট পাওয়া গেলে তারপরই তাঁর দায়িত্ব ইডি’র কাছে হস্তান্তর করা যাবে।

Anubrata Mondal: কেষ্ট কোথায়? শনিবার থেকে তিনটি চিঠি পাঠাল ইডি

আদালতের তরফে মিলেছে অনুমতি। কিন্তু কেষ্ট কোথায়? কখন কলকাতা আনা হবে কেষ্টকে? আসানসোল জেল কর্তৃপক্ষকে গতকাল থেকে রবিবার অবধি তিনটি চিঠি দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শেষ অবধি জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অনুব্রতর দায়িত্ব নিতে পারবে না পুলিশ। ইডি চাইলে সেই দায়িত্ব নিতে পারে।

Anubrata Mondal: ফিসচুলার সমস্যা নিয়েই দিল্লি যাবেন কেষ্ট, হাইকোর্টের রায়ে বিরাট চাপে তৃণমূল নেতা

তৃণমূল নেতার ১ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিল দিল বিচারপতি বিবেক চৌধুরীর ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, দিল্লি এবং কলকাতা হাইকোর্টের কাছে তথ্য লুকিয়ে হয়রানি করেছেন অনুব্রত। আদালতের নির্দেশে ফিসচুলার সমস্যা নিয়েই দিল্লি যাবেন কেষ্ট।

Anubrata Mondal: দিল্লি যাত্রা আটকাতে মরিয়া কেষ্ট, হাইকোর্টে মামলা দায়ের

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য ইডিকে সবুজ সংকেত দিয়েছে আসানসোলের বিশেষ আদালত। কিন্তু দিল্লি যাত্রা আটকাতে মরিয়া কেষ্ট। নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী তৃণমূল নেতার আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায়কে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আদালত সূত্রে খবর, শুক্রবার বিকেল ৩ টেয় শুনানির সম্ভাবনা।  

Anubrata Mondal: দিল্লির পথে অনুব্রত, সবুজ সংকেত দিল বিশেষ আদালত

অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আগে থেকেই আবেদন জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না। বৃহস্পতিবার এবিষয়ে সবুজ সংকেত দিল আসানসোলের বিশেষ আদালত। আগামীকালই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে। এমনটাই তদন্তকারী সংস্থা সূত্রে খবর।

Anubrata Mondal: ১৯ কেজি ওজন কমেছে কেষ্টর, উদ্বেগে অনুরাগীরা

গরু পাচার মামলায় ১১ অগাস্ট থেকে জেলে রয়েছেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তারপর থেকে তাঁর আপাতত ঠিকানা আসানসোলের সংশোধনাগার। সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হলে জানা গেল ছয় মাসে ১৯ কেজি ওজন কমেছে কেষ্টর। এর মধ্যে ৩ মাসে ওজন কমেছে নয় কেজি।

Anubrata Mondal: জেলেই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য

আসানসোলের সংশোধনাগারে উপস্থিত হলেন সিবিআই আধিকারিকরা। প্রায় ৫০ মিনিট ধরে চলে জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, ভুয়ো অ্যাকাউন্ট মারফত লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যেই এদিন আদালতে উপস্থিত হন সিবিআই আধিকারিকরা। মেয়াদ শেষের আগেই জেলেই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। ঘনাচ্ছে একাধিক প্রশ্ন।

Trending Now