Anubrata Mondal: ১৯ কেজি ওজন কমেছে কেষ্টর, উদ্বেগে অনুরাগীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় ১১ অগাস্ট থেকে জেলে রয়েছেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তারপর থেকে তাঁর আপাতত ঠিকানা আসানসোলের সংশোধনাগার। সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হলে জানা গেল ছয় মাসে ১৯ কেজি ওজন কমেছে কেষ্টর। এর মধ্যে ৩ মাসে ওজন কমেছে নয় কেজি।

আরও পড়ুনঃ SSC-TET Scam: আবদুল খালেকের সঙ্গে শান্তিপ্রসাদের যোগ, ডানলপের এক আবাসনে হানা দিল সিবিআই

সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুব্রতকে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানেই জানা যায় কেষ্ট ওজন কমার খবর। জানা গেছে, ২৫ অগাস্ট জেলে আসার আগে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছিল। সেই সময় তাঁর ওজন ছিল ১০৯.৯ কেজি। এরপর গত নভেম্বরে তাঁর ওজন হয়েছিল ১০০ কেজি। এরপর সোমবার তাঁর ওজন হয় ৯১ কেজি। অর্থাৎ ১৯ কেজি ওজন কমেছে। কেষ্টর শরীরে ওজন কমা নিয়ে উদ্বেগে অনুগামীরা।

১৯ কেজি ওজন কমেছে কেষ্টর, তিন মাসে কমেছে ৯ কেজি 
১৯ কেজি ওজন কমেছে কেষ্টর, তিন মাসে কমেছে ৯ কেজি 

এদিন আদালতে প্রবেশের মুখে অনুব্রত মণ্ডল জানান, তাঁর শরীর ভালো নেই। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, কোনও মেডিকেল এমার্জেন্সি নেই। যে সমস্ত ওষুধ খেতেন, সেগুলোই চলবে। অনুব্রত দেহে সুগারের মাত্রা ১১১, রক্তে অক্সিজেনের মাত্রা ৯৯। তাঁর পাইলস ইতিমধ্যেই আগে অপারেশন হয়েছে এবং ফিসচুলাও আছে। সেই ফিসচুলা পরীক্ষা করে দেখা দেখা গিয়েছে তাঁর এখনই কোনও এমার্জেন্সি নেই।

১৯ কেজি ওজন কমেছে কেষ্টর, তিন মাসে কমেছে ৯ কেজি 

১৯ কেজি ওজন কমেছে কেষ্টর, তিন মাসে কমেছে ৯ কেজি 
১৯ কেজি ওজন কমেছে কেষ্টর, তিন মাসে কমেছে ৯ কেজি 

গত অগাস্ট মাস থেকে একটানা জেলে রয়েছেন অনুব্রত। বারবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে। উল্টে তাঁর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তুলে ধরা হয়েছে সিবিআইয়ের তরফে। গরু পাচার মামলায় তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের ভূমিকা রয়েছে সিবিআইয়ের স্ক্যানারে। গরু পাচারের বিপুল টাকা একাধিক ভুয়ো অ্যাকাউন্ট মারফত কালো টাকা সাদা করার কথাও প্রকাশ্যে এসেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে কোনভাবেই তাঁর বের হওয়া সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত