নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন হাইকোর্টের একাধিক বিচারপতি। তারপরেই গত কয়েকদিনে একাধিক জনকে গ্রেফতার করেছে সিবিআই। এবার নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক প্রান্তে শুরু হয়েছে তল্লাশি অভিযান। রবিবার ভাঙড়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে উপস্থিত হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর সোমবার ডানলপে এক অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর বাড়িতে হানা দেয় সিবিআই।
আরও পড়ুনঃ Mousumi on Tapas: তাপস মণ্ডলের উচিত আসল রাঘব বোয়ালদের নাম বলে দেওয়া, বিস্ফোরক মৌসুমী
জানা গেছে, ডানলপের বারুইপাড়া লেনের বাসিন্দা শ্যামলকুমার সেনের বাড়িতে উপস্থিত হয় হয় সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের। এর আগে ১৮ তারিখ ওই ফ্ল্যাটে উপস্থিত হয় সিবিআই। একটি ফ্ল্যাট সিল করে দেওয়া হয়। সেখানেই ফের তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। জানা গেছে, আবদুল খালেক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই। এরপরেই সেই ফ্ল্যাট সিল করে দেওয়া হয়।

জানা গেছে, গ্রুপ সি, নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শ্যামল সেনের যোগ রয়েছে বলে মনে করছে সিবিআই। কাদের থেকে টাকা নিয়েছেন? কারা এর সঙ্গে যুক্ত? সবটাই খতিয়ে দেখা হচ্ছে। এমনকি খতিয়ে দেখা হচ্ছে ব্যাঙ্ক ডিটেইলস। এর সঙ্গে আরও কারা যুক্ত? বের করার চেষ্টা করছে সিবিআই।
আবদুল খালেক সম্পর্কে সিবিআইয়ের দাবি, আবদুল খালেকের সঙ্গে শান্তিপ্রসাদের যোগ মিলেছে। সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবদুল খালেকের ভূমিকা ছিল। তিনি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে টাকা দিতেন। এমনকি এর সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা কমিটির মুখ্য উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার যোগ রয়েছে।
আবদুল খালেকের সঙ্গে শান্তিপ্রসাদের যোগ, সিবিআইয়ের বিরাট অভিযান

সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডল সহ একাধিক জলকে সিবিআই ও জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। নিলাদ্রী ঘোষ জানিয়েছেন, তিনি একজন ব্যবসায়ী। তিনজন যে ব্যক্তি গোপন জবানবন্দী নেওয়ার কথা জানিয়েছেন, তাঁদেরকে আবেদন জমা দেওয়ার কথা জানানো হয়েছে।



