HomeTagsAnubrata Mondal

Anubrata Mondal

Anubrata Mondal: জামিন চাইলেন না কেষ্ট, জেল হেফাজতের নির্দেশ আদালতের

ফের অনুব্রতকে জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ আদালত। এদিন জামিন চাইলেন না কেষ্ট। ছয় মাস পরেও থাকছেন কারাবাসে। আগামী ১৭ ফেব্রুয়ারি অবধি গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের জেল হেফাজতের নির্দেশ আদালতের। এদিন আওনুব্রত মণ্ডলের আইনজীবীর তরফে জামিনের আবেদন করা হয়নি। পাল্টা জেল হেফাজতের আবেদন জানায় সিবিআই। তাতেই মান্যতা দেয় আদালত।

Firhad Hakim: হোর্ডিং ব্যানারে কেষ্ট না থাকায় দিলেন যুক্তি, বীরভূমের বাঘকে নিয়ে বিশেষ মন্তব্য ফিরহাদের

কোথাও নেই জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ছবি। তবে কী অনুব্রতকে ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু করল তৃণমূল? এই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে ক্রমাগত। এদিন তা নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। হোর্ডিং ব্যানারে কেষ্ট না থাকায় দিলেন যুক্তি।

Anubrata Mondal: বীরভূমে বাদ বীর অনুব্রত, মমতার সফরে সিদ্ধান্ত তৃণমূলের

তাঁর বিরুদ্ধে একের পর এক তথ্য তদন্তকারী সংস্থাগুলি তুলে ধরছে তাতে তাঁর জেল হেফাজতের মেয়াদ আগামী দিনে বাড়বে বলেই মনে করছে অয়াকিবহাল মহল। এহেন অবস্থায় কেষ্টর গড়ে রাশ সামলাতে এবার নিজেই উদ্যোগ নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সফরে বীরভূমে বাদ বীর অনুব্রত। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।

Cattle Smuggling: গরু পাচার মামলায় বিস্ফোরক তথ্য, চক্ষু চড়ক গাছ তদন্তকারী সংস্থার

গরু পাচার মামলায় বিস্ফোরক তথ্য। তদন্তে নেমে এবার নয়া তথ্য হাতে পেল সিবিআই। গতকাল আসানসোল আদালতে সিবিআইয়ের তরফে সিউড়ি সমবায় ব্যাঙ্ক থেকে পাওয়া ১৭৭ টি ভুয় অ্যাকাউন্টের তথ্য তুলে ধরা হয়েছিল। সেই সূত্র ধরেই নতুন তথ্য হাতে উঠে এল। যা শুনে চক্ষু চড়কগাছ তদন্তকারী সংস্থার।

Anubrata Mondal: ১৭৭ টি ভুয়ো অ্যাকাউন্টের সঙ্গে রয়েছে অনুব্রতর যোগ, আপাতত জেলেই রাত কাটবে

১৭৭ টি অ্যাকাউন্ট কীভাবে এল? কেন এর সঙ্গে অনুব্রত মণ্ডলের যোগ পাওয়া যাচ্ছে? প্রশ্ন করেন বিচারক। উত্তরে সিবিআই অফিসার বলেন, এই ১৭৭ টি অ্যাকাউন্ট থেকে টাকা ঘুরপথে দুটি অ্যাকাউন্টে গেছে। যার সঙ্গে দুটি রাইস মিলে গেছে। ১৭৭ টি ভুয়ো অ্যাকাউন্টের সঙ্গে রয়েছে অনুব্রতর যোগ রয়েছে বলেই দাবি করছে সিবিআই।

Dilip Ghosh: কেষ্টবাবু নাড়া দিলে সাড়ে পাঁচশো কোটি বেরোবে, রাজ্যজুড়ে টাকা উদ্ধারের ঘটনায় দিলীপের কটাক্ষ

কলকাতা থেকে জেলা, একাধিক জায়গায় চলে আয়কর দফতরের অভিযান। মোট ২৮ জায়গায় অভিযান চালিয়ে মোট ১৫ কোটি টাকা উধার করেছে আয়কর বিভাগ। আয়কর বিভাগের নজরে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। যা নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, কেষ্টবাবু নাড়া দিলে সাড়ে পাঁচশো কোটি বেরোবে। 

Mamata Banerjee: কেষ্টহীন বীরভূম সফরে মমতা, একাধিক পরিকল্পনা তৃণমূলের

গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল এখন জেল হেফাজতে। পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর ফেরা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এতদিন ধরে যে জেলা নিয়ে বিশেষ মাথা ঘামাতে হয়নি তৃণমূলকে। সেই জেলায় এবার নিজেই নজর দিতে চান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, চলতি মাসেই কেষ্টহীন বীরভুম সফরে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের বিশেষ বার্তা দেবেন।

Trending Now