Firhad Hakim: হোর্ডিং ব্যানারে কেষ্ট না থাকায় দিলেন যুক্তি, বীরভূমের বাঘকে নিয়ে বিশেষ মন্তব্য ফিরহাদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবার বীরভূমের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে স্বাগত জনাতে জেলাজুড়ে পোস্টারে ছয়লাপ। কিন্তু কোথাও নেই জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ছবি। তবে কী অনুব্রতকে ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু করল তৃণমূল? এই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে ক্রমাগত। এদিন তা নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। হোর্ডিং ব্যানারে কেষ্ট না থাকায় দিলেন যুক্তি।

আরও পড়ুনঃ Hiran Chaterjee: অভিষেকের সঙ্গে কথোপকথন প্রকাশ্যে আনব, হিরণকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

তাঁর কথায়, বিরোধীরা পোস্টার হোর্ডিং নিয়ে যা বলছে এগুলোর কোনও ভিত্তি নেই। অনুব্রত আমাদের নেতা তথা বীরভূম জেলার সভাপতি। তাই কোনও ছাটার ব্যাপারই নেই। যেহেতু তিনি জেলে তাই সুস্বাগতম ব্যানার তাঁর জন্য টাঙানো হয়নি। যেসব নেতারা আসবেন তাঁদেরকে ওয়েলকাম করার জন্যই এইসব ব্যানার হোডিং দেওয়া হয়েছে। আর অনুব্রত মণ্ডল যখন আসবেন না, তখন তাঁর পোস্টারিং কেন টাঙানো হবে স্বাগত জানানোর জন্য? হোডিং-ব্যানার কার নামে দেয়? আমি ওইখানে যাচ্ছি বলে আমার নামে ব্যানাক টাঙানো হয়েছে। অনেকের নাম নেই কারণ তাঁরা যাচ্ছে না।

হোর্ডিং ব্যানারে কেষ্ট না থাকায় দিলেন যুক্তি, কী বললেন ফিরহাদ? 
হোর্ডিং ব্যানারে কেষ্ট না থাকায় দিলেন যুক্তি, কী বললেন ফিরহাদ? 

উল্লেখ্য, কিছু মাস আগেই বীরভূমের এক সভা থেকে অনুব্রত সম্পর্কে ফিরহাদ হাকিম বলেন, বনের বাঘ না থাকলে শিয়ালরা লাফালাফি করে। বাঘ ফিরে এলে শিয়ালরা লেজ গুটিয়ে পালায়। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো। সারাজীবন আটকে রাখতে পারবে না। বাঘ বেরিয়ে এলে শিয়ালরা সব খাঁচায় ঢুকে যাবে।  অবশ্য একা ফিরহাদ হাকিম নয়, অনুব্রতকে জেল থেকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনার কথা বলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। এখন আবার সেই কেষ্টকে নিয়ে দলের সিদ্ধান্ত ঘিরে তোল পাড় হয়েছে রাজ্য রাজনীতি।

হোর্ডিং ব্যানারে কেষ্ট না থাকায় দিলেন যুক্তি, কী বললেন ফিরহাদ? 

হোর্ডিং ব্যানারে কেষ্ট না থাকায় দিলেন যুক্তি, কী বললেন ফিরহাদ? 
হোর্ডিং ব্যানারে কেষ্ট না থাকায় দিলেন যুক্তি, কী বললেন ফিরহাদ? 

প্রসঙ্গত, সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ সরকারডাঙা হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কঙ্কালীতলা মন্দিরে পুজো দেওয়ার সম্ভাবনা রয়েছে। নোবেলজয়ী অমর্ত্য সেনের সঙ্গেও দেখা করতে যেতে পারেন তিনি। আগামী দুই দিন ধরে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী। গরু পাচার মামলায় অনুব্রতর গ্রেফতারের পর এই প্রথমবার বীরভূমে উপস্থিত হচ্ছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন