নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় এবার বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি দ্দিলপ কলকাতা হাইকোর্ট। শুধুমাত্র তাই-ই নয়, তৃণমূল নেতার ১ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিল দিল বিচারপতি বিবেক চৌধুরীর ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, দিল্লি এবং কলকাতা হাইকোর্টের কাছে তথ্য লুকিয়ে হয়রানি করেছেন অনুব্রত। আদালতের নির্দেশে ফিসচুলার সমস্যা নিয়েই দিল্লি যাবেন কেষ্ট।


শনিবার কলকাতা হাইকোর্টের কাছে জামিন চেয়ে দ্বারস্থ হন অনুব্রত। তাঁর বক্তব্য ছিল, তিনি অসুস্থ। যদিও ইডির তরফে জানানো হয়, দিল্লি এইমসে অনুব্রতর চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা করা হবে।

এদিন বিচারপতির প্রশ্ন করেন, বার বার দেখেছি মৌখিক আশ্বাস নির্দেশনামায় উল্লেখ করতে বলেন। তবে দিল্লি হাই কোর্টে এটা করলেন না কেন? যেখানে আপনাদের অভিযোগ হচ্ছে ইডি আপনাদের মিথ্যা মামলায় জড়াচ্ছেন। ইডির আইনজীবীর কথায়, এক হাই কোর্ট থেকে অন্য হাই কোর্টে আবেদন করছেন অনুব্রত। তথ্য গোপন করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ছুটির দিনে আদালতের সময় নষ্ট করা হয়েছে।
ফিসচুলার সমস্যা নিয়েই দিল্লি যাবেন কেষ্ট, জরিমানা জারি করল হাইকোর্ট

এর আগে আসানসোল আদালতে অনুব্রত মণ্ডলকে যখন ভার্চুয়ালি পেশ করা হয়েছিল। সেখানেও বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন। বলেছিলেন, ফিসচুলার সমস্যার কথা। অনুব্রতর আইনজীবীর তরফে জানানো হয়, ইডি মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা যাবে না। তাহলে এখন কেন গ্রেফতার করা হল? এরপরেই ধম খান অনুব্রতর আইনজীবী। পরে অনুব্রতর ১ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দেয় হাইকোর্ট।









