HomeTagsAmta

amta

Drown in Damodar: পিকনিক করতে গিয়ে বিপত্তি, দামোদরে তলিয়ে গেলেন ১১ যুবক, নিখোঁজ ৪

পিকনিক করতে গিয়ে বিপত্তি, দামোদরে তলিয়ে গেলেন ১১ যুবক, নিখোঁজ ৪। যাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাঁদের মধ্যে রয়েছেন, ২০ বছরের সুমন সাঁপুই, তিনি হাওড়ার সানপুর এলাকার বাসিন্দা, বছর ২২-এর শুভজিৎ মন্ডলের বাড়ি হাওড়ার দাশনগরে, তন্ময় দাস নামে ২১ বছরের এক যুবকও হাওড়ার দাশনগরের বাসিন্দা। রয়েছেন দাশনগরের আর এক বাসিন্দা বাপন পাত্র।

Anish Khan Death: ৪৫ দিন পরেও অধরা আনিস খুনের দোষিরা, ফের রাজপথে বাম, ছাত্র সংগঠন

আমতার ছাত্রনেতা আনিস খানের খুনের ঘটনায় এখনও রাজনৈতিক উত্তাপ কমছে না। ঘটনার ৪৫ দিন পরেও অধরা আনিস খুনের দোষিরা কেন? এই প্রশ্ন তুলে ফের রাজপথে মিছিল করল বাম ছাত্র সংগঠন। তাঁদের দাবি অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে। 

Anis Khan Death: আনিস খানের মৃত্যুর প্রতিবাদে মিছিলে কংগ্রেস, নেতৃত্বে অধীর রঞ্জন চৌধুরী

আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে মিছিলে কংগ্রেস। শুক্রবার থেকে একটানা তিন দিন ধরে আমতা থেকে ধর্মতলা অবধি মিছিলের ডাক দিয়েছে তাঁরা। নেতৃত্বে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

Anish Khan Death: ফিরহাদ হাকিমকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ, আনিসের বাড়ি না গিয়ে ফিরে গেলেন

আনিস খানের বাবা সালেম খানের সঙ্গে দেখা করতে এদিন আমতার সারদা গ্রামের দক্ষিণ খাঁ পাড়া এলআকায় উপস্থিত হন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু যাওয়ার সময় বাধার মুখে পড়েন তিনি। ফিরহাদ হাকিমকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়।

Anish Khan Death: সালেম খানের সঙ্গে দেখা করলেন ফিরহাদ, মুখ্যমন্ত্রীর নির্দেশ?

ছাত্রনেতা আনিস খানের রহস্য মৃত্যুর পর তার পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি আনিসের বাবা সালেম খান। এবার আনিসের বাবা সালেম খানের সঙ্গে দেখা করলেন ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী পুলক রায়। 

Anish Khan Death: আনিস মৃত্যুকাণ্ডে ফের সুর চড়াচ্ছে বামেরা, এসপি অফিসের সামনে বিরাট সমাবেশের ডাক

হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুকাণ্ডে ক্রমাগত বাড়ছে রাজনৈতিক পারদ। এর আগে হাওড়া গ্রামীণের এসপি অফিস ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠনগুলি। আনিস মৃত্যুকাণ্ডে ফের সুর চড়াচ্ছে বামেরা। এসপি অপসারণের দাবীতে বিরাট সমাবেশের ডাক। 

Anis Khan Death: পুলিশের ওপর ভরসা নেই, নিরাপত্তার স্বার্থে বাড়িতে সিসিক্যামেরা লাগালেন আনিসের বাবা

সময় পেরিয়ে গেলেও এখনও অবধি আনিসের মৃত্যু রহস্যভেদ করা সম্ভব হয়নি। এরই মধ্যে ফের পুলিশের ওপর ভরসাহীনতার কথা উল্লেখ করল আনিসের পরিবার। পুলিশের ওপর ভরসা নেই, তাই নিজের উদ্যোগে সিসিক্যামেরা লাগালেন আনিসের বাবা।  

Trending Now