Anis Khan Death: আনিস খানের মৃত্যুর প্রতিবাদে মিছিলে কংগ্রেস, নেতৃত্বে অধীর রঞ্জন চৌধুরী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে মিছিলে কংগ্রেস। শুক্রবার থেকে একটানা তিন দিন ধরে আমতা থেকে ধর্মতলা অবধি মিছিলের ডাক দিয়েছে তাঁরা। নেতৃত্বে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রবিবার হাওড়ার কদমতলা থেকে মিছিল শুরু হয়েছে। ১৪ কিলোমিটার পথ পেরিয়ে মিছিল ধর্মতলায় গিয়ে শেষ হবে। সেখানে সমাবেশ থেকে আনিস খানের মৃত্যুর ঘটনায় আগামী কর্মসূচি ঘোষণা করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

আরও পড়ুনঃ Weather Update: বাড়ল রবির তেজ, নাজেহাল শহরবাসী, কি বলছে হাওয়া অফিস

উল্লেখ্য, শুক্রবার থেকে শুরু হয়েছে এই কর্মসূচী। প্রথম দিনে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন আনিস খানের বাবা সালেম খান চৌধুরী। সেদিনেই সালেম খানের সঙ্গে দেখা করেন আব্বাস সিদ্দিকি। বিকেল গড়াতে সালেম খানের সঙ্গে দেখা করতে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু গ্রামবাসীদের বিক্ষোভের জেরে ফিরে সতে হয়েছিল তাঁদেরকে।

May be an image of 5 people, people standing and outdoors

ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্য। সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি ১৫ দিনের মধ্যে রিপোর্ট চেয়েছিলেন তিনি। আদালতে মামলা গড়ালে ১৬ মার্চ হাইকোর্টে রিপোর্ট জমা দেয় আদালত। হাইকোর্টের নির্দেশে কবর থেকে মৃতদেহ খুলে আনিসের দেহের নমুনা সংগ্রহ করা হয়।

আনিস খানের মৃত্যুর প্রতিবাদে মিছিলে কংগ্রেস, ধর্মতলা অবধি হবে মিছিল 

আনিস খানের মৃত্যুর প্রতিবাদে মিছিলে কংগ্রেস, ধর্মতলা অবধি হবে মিছিল 
আনিস খানের মৃত্যুর প্রতিবাদে মিছিলে কংগ্রেস, ধর্মতলা অবধি হবে মিছিল

সিট নয়, বরং সিবিআই তদন্তের দাবী বারবার তুলছে আনিসের পরিবার। তাঁদের বক্তব্য, যেভাবে সিট তদন্ত করছে তাতে রাজ্য পুলিশের ওপর আস্থা নেই। সেখান থেকেই আনিসের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবী তুলছে আনিসের পরিবার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন