নজরবন্দি ব্যুরোঃ ক্রমেই বাড়ছে পারদ। যার জেরে বাড়ছে অস্বস্তি। কিন্তু এর থেকে নিস্তার নেই। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও গত দু’দিনে হালকা বৃষ্টি হলেও আপাতত আর বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ আগামী সোম ও মঙ্গল ২ দিনের বনধের ডাক, রাজ্যকে সচল রাখতে নির্দেশিকা নবান্নের
মৌসব ভবন সূত্রে খবর, সিকিম থেকে ছত্তিশগড় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এরাজ্যের দিকে। এর ফলেই কোনও কোনও রাজ্যে বৃষ্টি হতে পারে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা বাড়তেই অস্বস্তি বেড়েছে অনেকটাই।

তবে আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আগামী দুই থেকে তিন দিনে কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদিও উত্তরবঙ্গ সমস্ত জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত মেঘলা আকাশ। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে একটু বেশি মেঘলা থাকবে।

এই দুই জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এদিকে, আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলাই থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
বাড়ল রবির তেজ, নাজেহাল শহরবাসী, কি বলছে হাওয়া অফিস
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ, ন্যূনতম ৬৪ শতাংশ। গরমের দাপট আগামী কয়েকদিনে আরও বাড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। যার জেরে আরও নাজেহাল অবস্থা হতে পারে।



