Anish Khan Death: আনিস মৃত্যুকাণ্ডে ফের সুর চড়াচ্ছে বামেরা, এসপি অফিসের সামনে বিরাট সমাবেশের ডাক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুকাণ্ডে ক্রমাগত বাড়ছে রাজনৈতিক পারদ। এর আগে হাওড়া গ্রামীণের এসপি অফিস ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠনগুলি। আনিস মৃত্যুকাণ্ডে ফের সুর চড়াচ্ছে বামেরা। এসপি অপসারণের দাবীতে বিরাট সমাবেশের ডাক।

আরও পড়ুনঃ Anis Khan Death: পুলিশের ওপর ভরসা নেই, নিরাপত্তার স্বার্থে বাড়িতে সিসিক্যামেরা লাগালেন আনিসের বাবা

উল্লেখ্য, সমাবেশের উপস্থিত থাকবেন সিপি(আই)এমের নয়া রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, আরএসপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য। থাকবেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুও।

আনিস খানের মৃত্যুর পর কেটে গিয়েছে এক মাস। এখন অবধি আনিস খানে খুনের ঘটনায় এখনও অবধি ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্য। বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এই মামলা চলছে।  কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি ১৮ এপ্রিল। এরই মধ্যে সরকারের ভূমিকা নিয়ে সরব হতে চাইছে বামেরা।

আনিস মৃত্যুকাণ্ডে ফের সুর চড়াচ্ছে বামেরা, বিরাট সমাবেশের আয়োজন 

আনিস মৃত্যুকাণ্ডে ফের সুর চড়াচ্ছে বামেরা, বিরাট সমাবেশের আয়োজন 
আনিস মৃত্যুকাণ্ডে ফের সুর চড়াচ্ছে বামেরা, বিরাট সমাবেশের আয়োজন

শুক্রবার সন্ধ্যায় আনিসের বাবার সঙ্গে দেখা করেন সর্বভারতীয় কিষাণ সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা। যতদিন না আনিসের পরিবার ন্যায়বিচার পাচ্ছে, ততদিন পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। সেইসঙ্গে কৃষকসভার তরফে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর