Anis Khan Death: পুলিশের ওপর ভরসা নেই, নিরাপত্তার স্বার্থে বাড়িতে সিসিক্যামেরা লাগালেন আনিসের বাবা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ছাত্রনেতা আনিস খানের মৃত্যু তদন্তের জন্য সিটকে ১৫ দিনের সময় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সময় পেরিয়ে গেলেও এখনও অবধি আনিসের মৃত্যু রহস্যভেদ করা সম্ভব হয়নি। এরই মধ্যে ফের পুলিশের ওপর ভরসাহীনতার কথা উল্লেখ করল আনিসের পরিবার। পুলিশের ওপর ভরসা নেই, তাই নিজের উদ্যোগে সিসিক্যামেরা লাগালেন আনিসের বাবা।  

আরও পড়ুনঃ Cyclone Asani: সোমবার আছড়ে পড়বে ‘অশনি’, রবিবার থেকেই শুরু ভারী বৃষ্টিপাত

এর আগে প্রশাসনের তরফে আনিসের আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়ার বাড়িতে সিসিক্যামেরা এবং হাইমাস্ট লাইট লাগানো হয়েছিল। বসানো হয় পুলিশ প্রহরাও। বাড়ির মূল গেটে, ছাদে এবং বাড়ির ভেতরে বসানো হয়েছে সিসিক্যামেরা। তাঁর কথায়, তদন্তের নামে সিটের লোকেরা বাড়িতে আসছেন। বাড়ির চারপাশে ঘোরাফেরা করছেন। যে পুলিশকে আনিসকে খুন করছে। সেই পুলিশ আবার আমাদের পাহাড়া দিচ্ছে। পুলিশের ওপর ভরসা নেই। তাই নিজেদের কথা ভেবে সিসিক্যামেরা লাগিয়েছি।

Anis Khan Death: পুলিশের ওপর ভরসা নেই, নিরাপত্তার স্বার্থে বাড়িতে সিসিক্যামেরা লাগালেন আনিসের বাবা
Anis Khan Death: পুলিশের ওপর ভরসা নেই, নিরাপত্তার স্বার্থে বাড়িতে সিসিক্যামেরা লাগালেন আনিসের বাবা

শুক্রবার সন্ধ্যায় আনিসের বাবার সঙ্গে দেখা করেন সর্বভারতীয় কিষাণ সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা। যতদিন না আনিসের পরিবার ন্যায়বিচার পাচ্ছে, ততদিন পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। সেইসঙ্গে কৃষকসভার তরফে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন তিনি।

পুলিশের ওপর ভরসা নেই, সিসিক্যামেরার ব্যবস্থা 

পুলিশের ওপর ভরসা নেই, সিসিক্যামেরার ব্যবস্থা 
পুলিশের ওপর ভরসা নেই, সিসিক্যামেরার ব্যবস্থা

উল্লেখ্য, আনিস খানে খুনের ঘটনায় এখনও অবধি ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্য। অভিযুক্তদের দাবী, তাঁদেরকে বলির পাঁঠা করা হয়েছে। ইতিমধ্যেই আনিসের একটি ফোন ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকেই রহস্যভেদ হতে পারে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত