নজরবন্দি ব্যুরোঃ ক্রমাগত শক্তি বাড়াচ্ছে ঘুর্ণিঝড় অশনি। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমে আন্দামান দীপপুঞ্জের দিকে এগোতে শুরু করেছে। সোমবার সকালের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর বাংলাদেশ এবং মায়ানমারে সোমবার আছড়ে পড়বে ‘অশনি’।
আরও পড়ুনঃ Abhishek Banerjee: কয়লাপাচার কাণ্ডে ইডির তলব, একদিন আগে দিল্লি রওনা অভিষেক-রুজিরার


আবহাওয়া দফতর সূত্রে খবর, উপকুলে আছড়ে পড়ার সময় ঘুর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৬৫-৭৫ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ পৌঁছবে ৮৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। উপকুল থেকে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে উত্তর মায়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশ উপকূলে পৌঁছবে বছরের প্রথম ঘুর্ণিঝড়টি।
আবহাওয়াবীদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ পোর্ট ব্লেয়ার থেকে ২১০ কিমি দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে এবং মায়ানমার থেকে ৮৭০ কিমি দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ভয়ঙ্কর আকার নেবে সেটি।
রবিবার থেকেই উপকুলবর্তী এলাকায় শুরু বৃষ্টি। সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্রগুলিতে বিশেষ সতর্কতা। শনিবার থেকেই মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা। ঘূর্ণিঝড় অশনির জেরে রবিবার থেকেই বৃষ্টি শুরু।


সোমবার আছড়ে পড়বে ‘অশনি’, ভাসবে বাংলাদেশ এবং মায়ানমার

ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার বিকেল থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে। নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাতের পরিমাণ সবথেকে বেশি হবে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সময় আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের খুব কাছে অবস্থান করছে ঘুর্ণিঝড় ‘অশনি’। তাই ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।







