হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে একাধিক অশান্তির খবর পাওয়া গেছে। বিশেষ করে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে এবং মুজিবুর রহমানের ৩২ ধানমন্ডির বাড়ির একাংশ ভেঙে ফেলা হয়েছে। এই বিষয়ে ভারত উদ্বেগও প্রকাশ করেছে।
এছাড়া, অপারেশন ডেভিল হান্টের লক্ষ্য হল, দেশের পরিস্থিতি অস্থির করার পেছনে যাদের হাত রয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা। এই অভিযানটি চলতে থাকার ফলে বাংলাদেশের বিভিন্ন স্থানে অভিযান এবং গ্রেপ্তারি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ঝাড়খণ্ডের গোড্ডায় কয়লাভিত্তিক ওই বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট থেকে প্রতিদিন ১৪০০ থেকে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসছিল। বকেয়া না পাওয়ায় গত বৃহস্পতিবার একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়ার কথা জানায় বেসরকারি বিদ্যুৎ সংস্থা।
বাংলাদেশ চালাচ্ছে একটা ২৮ বছর বয়সী ছেলে, তার নাম মাহফুজ আলম বা মাহফুজ আব্দুল্লাহ। মুহম্মদ ইউনুসের বিশেষ সহযোগী সে। ৮৪ বছর বয়সের ইউনুস জরাগ্রস্ত। সুতরাং খুব স্বাভাবিক যে তাঁর বিশেষ সহযোগীই ইউনুসের হয়ে প্রধান উপদেষ্টার কাজ করছে।
অল ইন্ডিয়া রিফিউজি ফ্রন্ট সিএএ নিয়ে কেন্দ্রের অবস্থান এখনও স্পষ্ট নয় বলে কার্যত ক্ষোভ প্রকাশ করল। এ নিয়ে ইতিবাচক ভূমিকা নেওয়া উচিত কেন্দ্রের বলে দাবি। ফ্রন্টের বক্তব্য, "শরণার্থী হিসেবে কেউ এলে, তিনি কতটা সাহায্য পেতে পারেন, তা নিয়ে স্পষ্ট নয় সরকারি নীতি।"
কানপুরের কালো মাটির পিচে বাড়তি সুবিধা পাবে স্পিনাররা। সেক্ষেত্রে দলের মধ্যে স্পিনারের সংখ্যা বাড়ানো হতে পারে। আর যদি তাই হয় তাহলে অশ্বিন ও জাদেজার সঙ্গী হতে পারেন কুলদীপ যাদব।
গত বছর বাংলাদেশ থেকে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ আমদানি করেছিল। ভারতে সেবার এক কেজির কম ওজনের ইলিশ মাছের দাম ছিল প্রতি কেজি ৭০০ টাকা। এক কেজি বেশি ওজনের দাম ছিল কেজি প্রতি প্রায় ১২০০ টাকা। সেই হিসেবে এবার যে দামটা বাড়বে, সে বিষয়ে মৎস্য ব্যবসায়ীদের মধ্যে কোন সন্দেহ নেই।