সংখ্যালঘুদের প্রতি অত্যাচার চলছেই। ঢাকা, চিটাগং সহ একাধিক জায়গায় পথে নেমেছেন হাজার হাজার হিন্দু। তাঁদের দাবী, সুরক্ষা। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘও।
বাংলাদেশের সেনাপ্রধান, রাষ্ট্রপতি ও ছাত্র আন্দোলনের নেতা মিলিতভাবে নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে নির্বাচিত করেছে। আজই প্যারিস থেকে দেশে ফিরেছেন ইউনূস। এখন আগামী দিনে কবে বাংলাদেশের শান্তি ফেরে এবং হাসিনা কবে দেশে ফেরেন আর ফিরলেও তিনি সক্রিয়ভাবে সে দেশের রাজনীতিতে অংশ নেবেন কিনা, সে উত্তর একমাত্র সময়ই দেবে।
১৯৯১-১৯৯৬ সাল এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত দু'দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। তিনিই বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ও খালেদা জিয়াই বাংলাদেশের দুই যুযুধান রাজনৈতিক প্রতিপক্ষ।
মঙ্গলবার রাষ্ট্রপতি, সেনাবাহিনী ও ছাত্র সংগঠনের সর্বসম্মতিক্রমে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূসকে দেশের প্রধান করা হয়েছে। তাঁর নেতৃত্বেই গড়া হবে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবারই সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী একটি প্রসঙ্গ উত্থাপন করেন সর্বদলীয় বৈঠকে। তিনি কেন্দ্রকে প্রশ্ন করে, বাংলাদেশের এই পরিস্থিতির নেপথ্যে কি পাকিস্থানের কোনও হাত রয়েছে? জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, এ বিষয়ে তদন্ত করতে দেখবে ভারত সরকার।
সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারকে কেন্দ্র করে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, তা অগস্টের শুরুতে কার্যত গণ আন্দোলনে পরিণত। ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা। দেশত্যাগ করে এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন ভারতে। যতই সময় যাচ্ছে, ততই পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার নিচ্ছে।