বাংলাদেশের পাশে পাকিস্তান, ঢাকাকে কব্জায় নেবার প্রস্তুতি শুরু ইসলামাবাদের?

বুধবার সকালে পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে করা একটি ট্যুইটে শুরু হয়েছে জল্পনা। পাক বিদেশমন্ত্রক জানিয়েছে, বাংলাদেশে শান্তি ফিরে আসুক সেটাই চায় ইসলামাবাদ।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত জুলাইয়ের শুরুতে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে প্রতিবাদ শুরু হয়েছিল বাংলাদেশে, অগস্টের শুরুতে তা কার্যত গণ আন্দোলনে রূপান্তরিত। গণ অভ্যুত্থানের ‘চাপে’ পদত্যাগ করতে বাধ্য হলেন ওপার বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে বোন রেহানাকে নিয়ে তিনি ভারতে আশ্রিতা। নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গড়ার চেষ্টা করছেন সেনাপ্রধান। জেল থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছে গোটা বিশ্ব।

বুধবার সকালে পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে করা একটি ট্যুইটে শুরু হয়েছে জল্পনা। পাক বিদেশমন্ত্রক জানিয়েছে, বাংলাদেশে শান্তি ফিরে আসুক সেটাই চায় ইসলামাবাদ। কিন্তু, এটা কিসের ইঙ্গিত? মঙ্গলবারই সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী একটি প্রসঙ্গ উত্থাপন করেন সর্বদলীয় বৈঠকে। তিনি কেন্দ্রকে প্রশ্ন করে, বাংলাদেশের এই পরিস্থিতির নেপথ্যে কি পাকিস্থানের কোনও হাত রয়েছে? জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, এ বিষয়ে তদন্ত করতে দেখবে ভারত সরকার।

রাহুল আর একটি বিষয়েও বলেন, পাকিস্তানের জনৈক কূটনৈতিক বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে একটি ছবি ট্যুইট করেছেন। রাহুলের সন্দেহ, এই ছবির সঙ্গে আগামী দিনের রাজনোইতিক পরিস্থিতির একটা ইঙ্গিত রয়েছে। বিভিন্ন বিশেষজ্ঞরাও বলছেন, চিন ও পাকিস্তান চাইছে এই মুহূর্তে আরও অরাজকতা সৃষ্টি হোক বাংলাদেশে, তাতে ক্ষতি হবে ভারতের এবং আখেড়ে লাভবান হবে এই দুই দেশ। সঙ্গে আমেরিকারও ইন্ধন রয়েছে বলে দাবি অনেকের।

পাঁচ আট চব্বিশ, তৃতীয়বারের জন্য স্বাধীন হয়েছে বাংলাদেশ, দাবি সে দেশের একাংশের! কিন্তু, এটা কি সত্যিই স্বাধীনতা? কারণ, আন্দোলনের অন্তিম পর্বে অগ্নিগর্ভ বাংলাদেশ। ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর মূর্তি, সেই মূর্তির মাথায় বসে মূত্রত্যাগ করেছেন আন্দোলনকারীরা, একাধিক জেলায় ভেঙে দেওয়া হয়েছে মন্দির, ইসকন। সংখ্যালঘু হিন্দুরা রয়েছেন আতঙ্কে। দেশ ত্যাগ করে তাঁরা ভারতে আসতে চাইছেন। আগামী দিনে পাকিস্তান বাংলাদেশে নিজেদের প্রভাব কি কায়েম করতে সমর্থ হবে? কি ভাবছে এই মুহূর্তে পাকিস্তান? উত্তর দেবে সময়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর