সিরিজ জিততে কৌশল বদল গুরু গম্ভীরের, বদলে যাবে প্রথম একাদশ!

কৌশল বদল করতে চলেছে কোচ গৌতম গম্ভীর। প্রথম টেস্টের ১৬ জনের স্কোয়াডে কোনও পরিবর্তন না হলেও দলের প্রথম একাদশে হতে পারে পরিবর্তন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলা দেশের বিরুদ্ধে চেন্নাইয়ের মাঠে বড়সড় জয়ের স্বাদ পেয়েছে ভারত। দেশের মাটিতে ভারত অপ্রতিরোধ্য। তা আরও একবার প্রমাণিত হল। সাড়ে তিন দিনেই বাংলাদেশকে ওড়াল রোহিত ব্রিগেড। ২৮০ রানের বিশাল ব্যবধানে চেন্নাইয়েত টাইগারদের হারিয়েছে ভারতীয় দল। এবার ভারতের সামনে সিরিজ জয়ের হাতছানি। তবে তার আগে কৌশল বদল করতে চলেছে কোচ গৌতম গম্ভীর। প্রথম টেস্টের ১৬ জনের স্কোয়াডে কোনও পরিবর্তন না হলেও দলের প্রথম একাদশে হতে পারে পরিবর্তন।

ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে কানপুরে। সেক্ষেত্রে পিচের অনেকটাই তারতম্য দেখা যেতে পারে। কারণ চেন্নাইয়ের পিচ হল লাল মাটির। সেক্ষেত্রে এই পিচ অনেকটাই বোলিং সহায়ক হিসেবেই পরিচিত। তাই প্রথম দিকে পেসাররা অনেকটাই সুবিধা পেয়েছিল। কিন্তু সেই জায়গায় কানপুরের পিচ অনেকটাই আলাদা। কানপুরের পিচ কালো মাটির পিচ। তাই এখানে কানপুরের উইকেট সম্পূর্ণ ভিন্ন। তাই কানপুরের উইকেটের কথা বিচার করে প্রথম একাদশের হতে পারে পরিবর্তন।

বিশেষ করে কানপুরের কালো মাটির পিচে বাড়তি সুবিধা পাবে স্পিনাররা। সেক্ষেত্রে দলের মধ্যে স্পিনারের সংখ্যা বাড়ানো হতে পারে। আর যদি তাই হয় তাহলে অশ্বিন ও জাদেজার সঙ্গী হতে পারেন কুলদীপ যাদব। সেই জায়গায় পরবর্তী একাধিক সিরিজের কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাহকে। তবে ব্যাটিং বিভাগে সেরকম কোন পরিবর্তন করা নাও হতে পারে।

দ্বিতীয় টেস্টের জন্য সম্ভাব্য একাদশ হল, রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শুভমন গিল, কেএল রাহুল, ঋষভ পন্থ(উইকেট কিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর