Abhishek Banerjee: কয়লাপাচার কাণ্ডে ইডির তলব, একদিন আগে দিল্লি রওনা অভিষেক-রুজিরার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়লাপাচার কাণ্ডে ইডির তলব তৃণমূলের সবর্ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সোমবার এবং মঙ্গলবার পরপর দুই দিন দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেওয়ার কথা তাঁদের। কিন্তু রবিবারই সস্ত্রীক দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক।

আরও পড়ুনঃ India-Israel: ভারত সফরে ইজরায়েল প্রধানমন্ত্রী, পেগাসাস স্পাইওয়্যারের রহস্যভেদের সম্ভাবনা

১৬ মার্চ কয়লাপাচার কাণ্ডে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। সাত দিনের মধ্যে দিল্লির দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়। সেইমতো ২১ এবং ২২ মার্চ দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেবেন তাঁরা।

এর আগে দিল্লিতে গিয়ে তলবের আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল ইডির দফতরে গিয়ে হাজিরা দিতে হবে। আদালতের তরফে জানানো হয়েছিল দুই জনকে তলব করতে পারবে ইডি। এরপরেই আগামী সপ্তাহে দুই জনকে তলব করা হয়। অভিষেক এবং তাঁর স্ত্রীকে দিল্লিতে ডেকে পাঠানোর বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ইডির সদর দফতরে গিয়ে হাজিরা দিয়েছিলেন। সেখানে তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু ইডি সূত্রে খবর, তাঁরা সেই জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নয়। তাই আবার দুই জনকেই জিজ্ঞাসাবাদ করা হবে।

কয়লাপাচার কাণ্ডে ইডির তলব, সস্ত্রীক দিল্লি যাচ্ছেন অভিষেক-রুজিরা 

কয়লাপাচার কাণ্ডে ইডির তলব, সস্ত্রীক দিল্লি যাচ্ছেন অভিষেক-রুজিরা 
কয়লাপাচার কাণ্ডে ইডির তলব, সস্ত্রীক দিল্লি যাচ্ছেন অভিষেক-রুজিরা

ইডি সূত্রে খবর, কয়লাপাচার কাণ্ডে তদন্তে নেমে ইডি খবর পায় ১৩২৩ কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছিল। সেবিষয়ে একাধিক তথ্য ইডির কাছে রয়েছে সেই তথ্যকে সামনে রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে তলব করেছে ইডি। একইসঙ্গে দুটি বিদেশী ব্যাঙ্কে টাকা পাঠানোর কথাও তাঁরা জানতে পেরেছেন। সাক্ষীদের বয়ানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিদের নাম উঠে আসছে। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত