India-Israel: ভারত সফরে ইজরায়েল প্রধানমন্ত্রী, পেগাসাস স্পাইওয়্যারের রহস্যভেদের সম্ভাবনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পেগাসাস ইস্যুতে তোলপাড় সারা বিশ্ব। আলোচনায় অব্যহতি দেয়নি ভারতও। তোলপাড় হয়েছে সংসদ৷ এরই মধ্যে ভারত সফরে ইজরায়েল প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। আগামী মাসের প্রথম সপ্তাহেই ভারতে আসবেন তিনি।

আরও পড়ুনঃ Russia-Ukarine War: রাশিয়ার ক্ষেপনাস্ত্রে এক ডজন সেনার মৃত্যু, শতাধিক মৃত্যুর আশঙ্কা

দুই দেশের মধ্যে ৩০ বছরের সম্পর্ককে আরও মজবুত এবং দৃঢ় করে তুলতেই ইজরায়েল প্রধানমন্ত্রীর ভারত সফর। ভবিষ্যতে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত, সাইবার সুরক্ষা, জলবায়ু এবং কৃষি ব্যবস্থার উন্নতিকরণ নিয়ে কথা হবে।

ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দফতর সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে আমন্ত্রণ পেয়েই ২ এপ্রিল ভারত সফরে আসতে চলেছেন বেনেট৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ২ থেকে ৫ এপ্রিল অবধি ভারত সফরে থাকবেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

এর আগে অক্টোবর মাসে গ্লাসগো সফরে দুই পক্ষের প্রথমবার সাক্ষাত হয়েছিল৷ তখনই ইজরায়েল প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য স্বাগত জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। ইজরায়েল এবং ভারত সম্পর্কের ৩০ বছর উপলক্ষে নাফতালি বেনেটের ভারত সফর গুরত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভারত সফরে ইজরায়েল প্রধানমন্ত্রী, একাধিক বিষয় নিয়ে আলোচনা 

ভারত সফরে ইজরায়েল প্রধানমন্ত্রী, একাধিক বিষয় নিয়ে আলোচনা 
ভারত সফরে ইজরায়েল প্রধানমন্ত্রী, একাধিক বিষয় নিয়ে আলোচনা 

ইজরায়েল প্রধানমন্ত্রীর সফরে দুই পক্ষের সম্পর্ক আরও মজবুত এবং কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করাই দুই রাষ্ট্রনেতার প্রধান লক্ষ্য। পাশাপাশি অর্থনৈতিক, কৃষি, প্রযুক্তিবিদ্যার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। প্রথমবার ভারত সফরের জন্য ভীষণ উৎসাহী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ পেয়ে জানিয়েছেন বেনেট নাফতালি। দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করার পরিকল্পনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর