নজরবন্দি ব্যুরোঃ আনিস খানের বাবা সালেম খানের সঙ্গে দেখা করতে এদিন আমতার সারদা গ্রামের দক্ষিণ খাঁ পাড়া এলআকায় উপস্থিত হন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু যাওয়ার সময় বাধার মুখে পড়েন তিনি। ফিরহাদ হাকিমকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়।
আরও পড়ুনঃ Anish Khan Death: সালেম খানের সঙ্গে দেখা করলেন ফিরহাদ, মুখ্যমন্ত্রীর নির্দেশ?
গ্রামবাসীদের তরফে অভিযোগ, ৪২ দিন কেটে গেলেও এখনও অবধি আনিস হত্যাকাণ্ডের তদন্তের কোনও অগ্রগতি হয়নি। এমত অবস্থায় সিবিআই তদন্ত চাইছেন তাঁরা। সেইসঙ্গে রামপুরহাটে নৃশংস হত্যাকান্ডের ঘটনায় কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েও সওয়াল করেন তাঁরা। একইসঙ্গে আনিস হত্যাকান্ডে সিবিআই তদন্তের দাবী জানান তাঁরা।

উল্লেখ্য, এদিন সকালে আনিস খানের বাবার সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এরপর ওই গ্রামে উপস্থিত হন আইএসএফের বেশ কয়েকজন নেতা। স্থানীয় বাসিন্দাদের দাবী, একটি ধর্মীয় সভার আয়োজন করা হয়েছিল। সেখানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। তাহলে কেন তিনি এলেন?
ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্য। সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি ১৫ দিনের মধ্যে রিপোর্ট চেয়েছিলেন তিনি। আদালতে মামলা গড়ালে ১৬ মার্চ হাইকোর্টে রিপোর্ট জমা দেয় আদালত। হাইকোর্টের নির্দেশে কবর থেকে মৃতদেহ খুলে আনিসের দেহের নমুনা সংগ্রহ করা হয়।
ফিরহাদ হাকিমকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ, উত্তাল আমতা

ইতিমধ্যেই আনিসের ফোন হেফাজতে নেওয়া হয়েছে। ১৮ এপ্রিল মামলার পরবর্তী শুনানি। যদিও এখনও অবধি সিটের ওপর অনাস্থা এনেছেন আনিসের বাবা সালেম খান। ছেলের মৃত্যুর জন্য সিবিআই তদন্তের দাবী তুলেছেন তিনি।



