সোমবার আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর তিনটে নাগাদ নাগাদ মুখ্য্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন আনিসের পরিবার। সিট গঠন করে তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
নজরবন্দি ব্যুরোঃ হাওড়া আমতার ছাত্রনেতা আনিসের মৃত্যু কী কারণে হয়েছে? একমাত্র ময়নাতদন্তের মাধ্যমেই হতে পারে রহস্যের কিনারা। কিন্তু পুলিশের ময়নাতদন্তের ওপর ভরসা নেই। সিবিআই-কে...
সময়ের সঙ্গে বাড়ছে আমতায় ছাত্র মৃত্যুর ঘটনার উত্তাপ। বেলা গড়াতেই সেখানে উপস্থিত হলেন সিপি(আই)এমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। রাজ্য সরকারের অংশগ্রহণ ছাড়া স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হোক। ঘটনাস্থলে পৌছে জানালেন তিনি।
হাওড়ার আমতায় ছাত্র নেতার মৃত্যুকে ঘিরে বাড়ছে উত্তাপ। অবিলম্বে দোষীদের শাস্তির দাবীতে রবিবার আমতার কলাতলা থেকে মিছিল করে আমতা থানার উদ্দেশ্যে রওনা বাম ছাত্র সংগঠনের। এদিন প্রচুর সংখ্যক মানুষ এদিন মিছিলে যোগদান করেন।
পুলিশের বিরুদ্ধে তদন্তের গাফিলতির অভিযোগে সকাল থেকে পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। গ্রামবাসীদের অভিযোগ, কেন আগে থেকে সেই জায়গা ঘিরে ফেলা হয়নি? পরে গ্রামবাসীদের বিক্ষোভের জেরে পুলিশ এলাকা ছাড়তে বাধ্য হয়।