সোমবার অনুমতি থাকার পরেও কেন শনিবার পুলিশ আনিসের মৃতদেহ আনতে এসেছিল? এই প্রশ্ন সকাল থেকেই তুলতে শুরু করেছে ছাত্রনেতা আনিস খানের পরিবার। বাবা সালেম খানের দাবী, আনিসের মৃতদেহ চুরি করার উদ্দেশ্যেই এসেছিল পুলিশ।
ছাত্রনেতা আনিসের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশের পরেই শনিবার কাকভোরে আনিসের দেহ আনতে গ্রামে যায় পুলিশ। কিন্তু গ্রামবাসীদের জোরালো বিক্ষোভের জেরে ফিরে আসতে হয় পুলিশকে।
আমতার ছাত্রনেতা আনিস খানের খুনের প্রতিবাদে জেলা থেকে শহর, এখনও আন্দোলনের আগুন নিভছে না। শুক্রবার ফের কলকাতার রাজপথে নামলেন এসএফআই নেতৃত্ব। এদিন দক্ষিণ কলকাতা থেকে ভবানীভবনের উদ্দেশ্যে মিছিল করে এসএফআই নেতৃত্ব।
ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে দানা বাঁধতে শুরু করেছে রহস্য। আনিসের সমাধিতে সিসিটিভি নজরদারি রাখা হয়েছে পুলিশের তরফে। বৃহস্পতিবার আনিসের বাবার তরফে এই দাবী করার ২৪ ঘন্টার মধ্যেই তা মেনে নিল প্রশাসন।
শুক্রবার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর পর বৃহস্পতিবার দ্বিতীয়বার আনিসের ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের। জেলা জজের পর্যবেক্ষণে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে সিটের ওপরেই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট।