Anish Khan Death: আনিস খানের দ্বিতীয়বার ময়নাতদন্ত, সম্মতি দিল পরিবার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুকে ঘিরে বাড়ছে চাপানুতোর। সোমবার সকাল ১০ টা নাগাদ আনিস খানের দ্বিতীয়বার ময়নাতদন্ত -এর অনুমতি দিয়েছে আনিসের পরিবার। কবর দেহ তোলা হবে আনিসের মৃতদেহ। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এসএসকেএম হাসপাতালে।

আরও পড়ুনঃ Anirban Bhattacharya: আগামী শীতে বড় পর্দায় ফেলুদা, মূল চরিত্রে অনির্বাণ?

উল্লেখ্য, এর আগে আনিস খানের রহস্যমৃত্যুর কিনারা পেতে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পরিবারের কাছে প্রস্তাব দিয়েছিল সিটের আধিকারিকরা। কিন্তু সিটের ময়নাতদন্তের ওপর আস্থা না থাকায় অনুমতি দেয়নি আনিসের পরিবার। পরে হাইকোর্টের দ্বারস্থ হয় সিট। আদালতের তরফে অনুমতি মিলতেই দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য রাজি হয় আনিসের পরিবার।

এরই মধ্যে শনিবার ভোররাতে আনিসের দেহ নিয়ে যাওয়ার জন্য সারদায় উপস্থিত হয়েছিল আধিকারিকরা। পরিবারের তরফে সোমবার দেহ তোলার কথা বলা হলেও কেন আগে তোলা হবে আনিসের দেহ? এই প্রশ্নকে সামনে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের বিক্ষোভের জেরে জায়গা ছাড়তে বাধ্য হয় পুলিশ।

আনিসের দেহ চুরির উদ্দেশ্যেই পুলিশ এসেছিল, অভিযোগ পরিবারের। সেখানে সিটের কোনও আধিকারিক উপস্থিত ছিল না বলে অভিযোগ জানায় আনিসের পরিবার। ছেলের দেহ নিজে দাঁড়িয়ে থেকে তোলাবেন বলে জানান আনিসের বাবা সালেম খান।

আনিস খানের দ্বিতীয়বার ময়নাতদন্ত, রাজি আনিসের পরিবার

আনিসের 'ফেভারিট' কে? মৃত ছাত্রনেতার রাজনৈতিক পরিচয় নিয়ে ধন্দ - Anis khan death case west bengal student leader: what is anis khan political identity know details sbm - Aaj Tak Bangla
আনিস খানের দ্বিতীয়বার ময়নাতদন্ত, সম্মতি দিল পরিবার

 

সোমবার সকাল ১০ টা নাগাদ কবর থেকে তোলা হবে আনিসের মৃতদেহ। এরপর ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে এসএসকেএম হাসপাতালে। সেখানে জেলা জজের উপস্থিতিতে করা হবে ময়নাতদন্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর