Anish Khan Death: আনিসের মৃতদেহ চুরি করার উদ্দেশ্যেই এসেছিল পুলিশ, দাবী বাবা সালেম খানের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল আনিসের পরিবার। সোমবার অনুমতি থাকার পরেও কেন শনিবার পুলিশ আনিসের মৃতদেহ আনতে এসেছিল? এই প্রশ্ন সকাল থেকেই তুলতে শুরু করেছে ছাত্রনেতা আনিস খানের পরিবার। বাবা সালেম খানের দাবী, আনিসের মৃতদেহ চুরি করার উদ্দেশ্যেই এসেছিল পুলিশ। 

আরও পড়ুনঃ Anish Khan Death: আনিসের দেহ আনতে গ্রামে যায় পুলিশ, গ্রামবাসীদের বিক্ষোভে ফিরে আসতে হয়

আনিসের বাবার বক্তব্য, আমি আদালতের রায় অমান্য করিনি। আদালতের নির্দেশ ছিল দেহ তোলা হবে। সিটের সদস্যদের জানিয়েছিলাম আমি শারীরিকভাবে অসুস্থ। তাই হাসপাতালে ভর্তি হতে পারি। সেইজন্য সময় চেয়েছি। তাহলে সোমবারের পরিবর্তে কেন শনিবার দেহ তুলতে এসেছিল পুলিশ? এরপরেই আনিসের বাবার বক্তব্য, আমি নিজে থেকে ছেলের দেহ তোলাব এটা লিখিতভাবে জানিয়েছিলাম। তাহলে কেন রাতের অন্ধকারে দেহ আনতে এসেছিল? এটা চুরির উদ্দেশ্য ছাড়া আর কী হতে পারে?

আনিসের দাদা সাবির খানের বক্তব্য, শুক্রবার সিটের সদস্যরা এলে লিখিতভাবে জানানো হয়েছিল দেহ ময়নাতদন্তের জন্য সোমবার তোলা হবে। তাহলে শনিবার কেন এল? এর পিছনে নিশ্চই কোনও উদ্দেশ্য ছিল। হাইকোর্টের নির্দেশে সিট তদন্ত করছে। প্রয়োজন পড়লে সুপ্রিম কোর্টে যাবেন। এমনটাও দাবি আনিসের দাদার।

এদিন পুলিশের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও এবং বিএমওএইচ। মাইকিং করে জানানো হয় আনিসের দেহ তোলা হবে। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না আনিসের পরিবারের কেউ। তা শুনেই ছুটে আসেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, সোমবার আনিসের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার কথা। তাহলে কেন শনিবার নিয়ে যাওয়া হচ্ছে? সিটের প্রতিনিধিদের উপস্থিতি ছাড়াই কার নির্দেশে এই কাজ করা হল?

আনিসের মৃতদেহ চুরি করার উদ্দেশ্যেই এসেছিল পুলিশ, জানাচ্ছে পরিবার 

আনিসের মৃতদেহ চুরি করার উদ্দেশ্যেই এসেছিল পুলিশ, জানাচ্ছে পরিবার 
আনিসের মৃতদেহ চুরি করার উদ্দেশ্যেই এসেছিল পুলিশ, জানাচ্ছে পরিবার 

বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। বেশ কিছুক্ষণ গ্রামবাসীদের প্রশ্নের সম্মুখীন হতে হয় পুলিশকে। শেষমেশ দেহ না তুলেই ফিরে যেতে হয় তাঁদেরকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন