Anish Khan Death: আনিসের দেহ আনতে গ্রামে যায় পুলিশ, গ্রামবাসীদের বিক্ষোভে ফিরে আসতে হয়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ছাত্রনেতা আনিসের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশের পরেই শনিবার কাকভোরে আনিসের দেহ আনতে গ্রামে যায় পুলিশ। কিন্তু গ্রামবাসীদের জোরালো বিক্ষোভের জেরে ফিরে আসতে হয় পুলিশকে।

আরও পড়ুনঃ Anish Khan Death: জেলা থেকে শহর, আনিস খুনের প্রতিবাদে ফের শুরু আন্দোলন

এদিন পুলিশের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও এবং বিএমওএইচ। মাইকিং করে জানানো হয় আনিসের দেহ তোলা হবে। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না আনিসের পরিবারের কেউ। তা শুনেই ছুটে আসেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, সোমবার আনিসের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার কথা। তাহলে কেন শনিবার নিয়ে যাওয়া হচ্ছে? সিটের প্রতিনিধিদের উপস্থিতি ছাড়াই কার নির্দেশে এই কাজ করা হল?

বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। বেশ কিছুক্ষণ গ্রামবাসীদের প্রশ্নের সম্মুখীন হতে হয় পুলিশকে। শেষমেশ দেহ না তুলেই ফিরে যেতে হয় তাঁদেরকে।

উল্লেখ্য, শুক্রবার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর পর বৃহস্পতিবার দ্বিতীয়বার আনিসের ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের। জেলা জজের পর্যবেক্ষণে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে সিটের ওপরেই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট। এমনকি মামলাকারীদের উপস্থিতিতে আনিসের খানের ফোন সিল করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। ফরেন্সিকের রিপোর্ট দ্রুত পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

আনিসের দেহ আনতে গ্রামে যায় পুলিশ, বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা 

আনিসের দেহ আনতে গ্রামে যায় পুলিশ, বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা 
আনিসের দেহ আনতে গ্রামে যায় পুলিশ, বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা  

যদিও সিটের ওপর ভরসা নেই একথা শুরু থেকেই দাবী করে আসছে আনিসের পরিবার৷ এখনও অবধি দুই জন পুলিশ কর্মীকে গ্রেফতার করা হলেও তাঁদের স্পষ্ট করে চিনতে পারছেন না বলে জানিয়েছেন আনিসের বাবা। হাইকোর্টের নির্দেশ মেনে শুক্রবার টিআই প্যারেডে যান তিনি। তদন্তের জন্য আনিসের ফোন পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন