নজরবন্দি ব্যুরোঃ আমতার ছাত্রনেতা আনিস খানের খুনের প্রতিবাদে জেলা থেকে শহর, এখনও আন্দোলনের আগুন নিভছে না। শুক্রবার ফের কলকাতার রাজপথে নামলেন এসএফআই নেতৃত্ব। এদিন দক্ষিণ কলকাতা থেকে ভবানীভবনের উদ্দেশ্যে মিছিল করে এসএফআই নেতৃত্ব। সেখানে পুলিশের সঙ্গে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। একইসঙ্গে এদিন সিহাগড়ি থেকে আমতা অবধি মিছিল করে এসএফআই নেতৃত্ব।
আরও পড়ুনঃ Anis Khan Murder: আনিস কাণ্ডে সিবিআই চাই, সালেমদের সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছেন শুভেন্দু!
এদিন সকালেই আনিস খানের খুনের প্রতিবাদে লেক মল থেকে মিছিল করে এসএফআই। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। মিছিল আটকাতে ভ্যরিকেড দেয় পুলিশ। আটক হন কয়েকজন এসএফআই নেতাও। একইসঙ্গে এদিন খানের মৃত্যুর প্রতিবাদে নোনাপুকুরে মিছিল করে কংগ্রেস। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তাঁরা।
অন্যদিকে, আগে থেকেই বড়সড় মিছিলের পরিকল্পনা ছিল এসএফআই নেতৃত্বের। এদিন সিহাগড়ি থেকে আমতা অবধি মিছিল করেন তাঁরা। পরে আমতা থানায় গিয়ে বিক্ষোভের পরিকল্পনা রয়েছে তাঁদের। একইসঙ্গে এদিন আনিস খুনের প্রতিবাদে যাদবপুরে মিছিল অধ্যাপকদেরও।
জেলা থেকে শহর, আনিস খুনের প্রতিবাদে মিছিল

আনিস খানের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের নির্দেশের পর টিআই প্যারেডে গেলেন আনিসের বাবা সালেম খান। আনিসের বাবাকে নিয়ে যাওয়া হল উলুবেড়িয়া জেলে। ইতিমধ্যে এক হোমগার্ড ও এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দের শনাক্ত করতেই নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।



