Anis Khan Murder: আনিস কাণ্ডে সিবিআই চাই, সালেমদের সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছেন শুভেন্দু!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ছাত্রনেতা আনিস খান খুনে চাঞ্চল্যকর দাবি করেছিলেন গ্রেফতার হওয়া হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য। তাঁরা নিজেদের নির্দোষ বলে দাবি করে আমতা থানার ওসির দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। পরে আমতা থানার ওসি-কে বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়। প্রশাসনের এই পদক্ষেপে কিছুটা স্বস্তি পেলেও সিবিআই তদন্তের দাবি থেকে নড়েনি আনিসের পরিবার। এবার সেই দাবিকে সুপ্রিম কোর্টে নিয়ে যেতে এগিয়ে এলেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট নয়, সুপ্রিম ধাক্কা বিজেপির

আনিস-হত্যার প্রতিবাদে আমতা থানায় ধুন্ধুমার কান্ড ঘটে গতকাল। গতকাল দুপুরে আমতা থানা ঘেরাও করে আনিসের প্রতিবেশীরা। বিরাট পুলিশ বাহিনীর পাশাপাশি আমতা থানার সামনে ৩ টি ব্যারিকেড দেওয়া হয়েছিল। কিন্তু সেই ব্যারিকেড ভেঙে দেয় উত্তেজিত জনতা। প্রথম দুটি ব্যারিকেড উড়িয়ে দিয়ে তৃতীয় ব্যারিকেডে হামলে পড়ে আনিশের পাড়া পড়সিরা। মিছিল থেকে পুলিশ এবং থানাকে লক্ষ্য করে ইট ছোড়া হয়।পরিস্থিতি ব্যাপক উত্তেজনাকর যায়গায় পৌঁছে যায়।

পরে সেখানেই বিক্ষোভকারীদের উপস্থিতিতে নিজের দাবি জানান আনিসের বাবা সালেম। একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে মাইক্রোফোন তিনি বলেন, ‘‘আমি ওসিকে গ্রেফতার করার জন্য, সিবিআই তদন্ত করার জন্য, পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি।’’ এর পরেই আমতা থানার ওসি-তে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তাতে বরফ গলেনি। এদিন সালেম খানের সিবিআই দাবিকে আরও জোরদার করলেন বিরোধী দলনেতা।

আনিস কাণ্ডে সিবিআই চাই, সালেমদের সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছেন শুভেন্দু!

আনিস কাণ্ডে সিবিআই চাই, সালেমদের সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছেন শুভেন্দু!
আনিস কাণ্ডে সিবিআই চাই, সালেমদের সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছেন শুভেন্দু!

এদিন কাঁথিতে বিজেপির এক সভায় শুভেন্দু অধিকারী বলেন, ‘যথার্থ দাবিই জানিয়েছেন আনিসের বাবা-দাদা। রাজ্যের পুলিশ কখনই সত্য সামনে আনবে না। তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাবে। আজ সকালে আনিসের দাদা সাব্বির ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। ওরা সিবিআই চায়। তার জন্যে সুপ্রিম কোর্টে যেতে চায় আনিসের পরিবার। আমি সব ব্যাবস্থা করছি।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর