নজরবন্দি ব্যুরোঃ পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। কিন্তু হাইকোর্টের পর সুপ্রিমো কোর্টেও সেই আবেদন খারিজ হয়ে যায়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট নয়, জানিয়ে দিল বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুনঃ Anish Khan Death: আনিসের সমাধিতে সিসিটিভি নজরদারি, মেনে নেওয়া হল বাবার দাবী


২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পুর এলাকার নির্বাচন। পুরভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে কী না তা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে কী না তা নিয়ে নির্বাচন কমিশন। এর জন্য স্বরাষ্ট্র সচিব, ডিজি, এডিজির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছিল। পুরভোটে যে কোনও অশান্তি হলে তার দায় নিতে হবে কমিশনকেই।
এরপরেই হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। দ্রুত শুনানির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী পরমজিৎ পটওয়ালিয়া। প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি এএস বোপানা ও বিচারপতি হিমা কোহলীর বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির আইনজীবী। এদিন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চে হয় মামলার শুনানি। শুনানি পর্বে হাইকোর্টের রায় এবং পর্যবেক্ষণে সহমত পোষণ করে সুপ্রিম কোর্ট।
কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট নয়, সুপ্রিম কোর্টে খারিজ আবেদন

বুধবার হাইকোর্টের রায়ের পরেই বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব এবং ডিজি। রাজ্য পুলিশ দিয়ে নির্বাচনে সায় দেয় আদালত। কমিশনের কাছে রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে প্রয়োজনে আরও চার হাজার বাহিনী দিতে প্রস্তুত তাঁরা।









