Anish Khan Death: আনিসের সমাধিতে সিসিটিভি নজরদারি, মেনে নেওয়া হল বাবার দাবী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে দানা বাঁধতে শুরু করেছে রহস্য। আনিসের সমাধিতে সিসিটিভি নজরদারি রাখা হয়েছে পুলিশের তরফে। বৃহস্পতিবার আনিসের বাবার তরফে এই দাবী করার ২৪ ঘন্টার মধ্যেই তা মেনে নিল প্রশাসন। 

আরও পড়ুনঃ Anis Khan: আপাতত সিটের ওপরই আস্থা রাখল হাইকোর্ট, আনিস হত্যায় সাসপেন্ড আমতা থানার ওসি।

বৃহস্পতিবার আনিস খানের বাবার তরফে ৫ টি দাবী জানানো হয়েছিল। এর মধ্যে রয়েছে গোটা ঘটনার তদন্ত, দোষীদের গ্রেফতার। একইসঙ্গে ছিল আনিসের সমাধিস্থলে সিসিটিভি নজরদারি, সেখানে নিরাপত্তার ব্যবস্থা এবং আলোর ব্যবস্থা করার কথাও বলেন তিনি। প্রশাসনের তরফে ২৪ ঘন্টার মধ্যে সেই দাবী মেনে নেওয়া হয়েছে।

হাওড়ার আমতা এলাকার সারদা গ্রামের সমাধিস্থলের সামনে থাকা একটি বাড়ির লাগোয়া দালান থেকে কড়া নজরদারি রেখেছে পুলিশ। এমনকি সমাধিস্থলের প্রবেশপথে নজরদারি রাখার জন্যেও আলাদা করে সিসিটিভি লাগানো হয়েছে।

কেন সমাধিস্থলে সিসিটিভি নজরদারি? সূত্রে খবর, এলাকার পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের তরফে হুমকির অভিযোগ তুলেছে আনিসের পরিবার। রোজ হুমকি দেওয়া হত বলে অভিযোগ। সিবিআই তদন্তের দাবী থেকে সরে না আসলে মাটি খুঁড়ে ময়নাতদন্ত করানোর হুমকি দেন তাঁরা। তাই সমাধিস্থলে নিরাপত্তা চেয়েছে আনিসের বাবা।

আনিসের সমাধিতে সিসিটিভি নজরদারি, হুমকির অভিযোগ এনেও পিছিয়ে এলেন আনিসের বাবা 

আনিসের সমাধিতে সিসিটিভি নজরদারি, হুমকির অভিযোগ এনেও পিছিয়ে এলেন আনিসের বাবা 
আনিসের সমাধিতে সিসিটিভি নজরদারি, হুমকির অভিযোগ এনেও পিছিয়ে এলেন আনিসের বাবা

যদিও শুক্রবার সেই দাবী থেকে সরে এসেছেন আনিসের বাবা। তিনি জানিয়েছেন, মানসিকভাবে বিধ্বস্ত থাকার কারণে পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের নামে বলে ফেলেছি। ওটা ভুল হয়েছে। স্পষ্ট করেছেন আনিসের মৃত্যুর ঘটনায় কোনও রাজনৈতিক রঙ লাগাতে চাইছেন না তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর