Drown in Damodar: পিকনিক করতে গিয়ে বিপত্তি, দামোদরে তলিয়ে গেলেন ১১ যুবক, নিখোঁজ ৪

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কালীপুজোর আনন্দ বদলে গেল বিষাদে। সারারাত পুজোর আনন্দে মেতে ওঠার পর সকালে দামোদরে স্নান করতে গিয়েছিলেন ১১ জন বন্ধু। স্রোতের তোড়ে তলিয়ে তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। হাওড়ার (Howrah) উদয়নারায়ণপুর এলাকার নয়াচক গ্রামের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ওই চার নিখোঁজ যুবকের দেহ উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে তদারকি করছে পুলিশ।

আরও পড়ুনঃ  বঙ্গ বিজেপির দায়িত্বে সুনীল দেওধর! খর্ব করা হচ্ছে মালবীয়ের ক্ষমতা

হাওড়ার উদয়নারায়ণপুরের খিলা নয়াচকের ঘটনা। সেখানেই ছিল কালী পূজা। শুক্রবার দুপুর ১ টা নাগাদ দামোদর নদীতে স্নান করতে নামেন ওই ১১ জন যুবক। তাঁরা ওই স্থানে পিকনিক করছিলেন বলে জানা গিয়েছে। স্নান করতে গিয়েই তলিয়ে যান তাঁরা। এলাকাার বাসিন্দারা জানিয়েছেন, জলের তোড় সামলাতে না পারায় এই ঘটনা ঘটেছে। স্থানীয়রাই খবর দিলে উদ্ধার কাজ শুরু হয়। ওই ১১ জনের এখনও পর্যন্ত সাত জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে চারজনের কোনও খোঁজ নেই।

পিকনিক করতে গিয়ে বিপত্তি, দামোদরে তলিয়ে গেলেন ১১ যুবক, নিখোঁজ ৪
পিকনিক করতে গিয়ে বিপত্তি, দামোদরে তলিয়ে গেলেন ১১ যুবক, নিখোঁজ ৪

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে উদয়নারায়ণপুর থানার পুলিশ। নদীতে তলিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়কেই হাওড়ার দাশনগরের দক্ষিণ শানপুর বটতলা এলাকায় শোকের ছায়া নেমেছে। পেঁড়ো থানার অন্তর্গত এলাকায় দামোদর নদীতে স্নান করতে নেমেছিলেন ওই ১১ জন যুবক।

পিকনিক করতে গিয়ে বিপত্তি, দামোদরে তলিয়ে গেলেন ১১ যুবক, নিখোঁজ ৪

damodor 2

যাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাঁদের মধ্যে রয়েছেন, ২০ বছরের সুমন সাঁপুই, তিনি হাওড়ার সানপুর এলাকার বাসিন্দা, বছর ২২-এর শুভজিৎ মন্ডলের বাড়ি হাওড়ার দাশনগরে, তন্ময় দাস নামে ২১ বছরের এক যুবকও হাওড়ার দাশনগরের বাসিন্দা। রয়েছেন দাশনগরের আর এক বাসিন্দা বাপন পাত্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত