HomeTagsAkhil giri

akhil giri

Akhil Giri: অখিল গিরির বিরুদ্ধে আদৌ কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে? জানতে চাইল হাই কোর্ট

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে রাজ্যে মন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্য ঘিরে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। কলকাতা হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতেই রাজ্যের পদক্ষেপ নিয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। অখিল গিরির বিরুদ্ধে আদৌ কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সেবিষয়ে জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট।

Akhil Giri: অখিলের মন্তব্য খতিয়ে দেখছে পুলিশ, হাই কোর্টে জানাল রাজ্য

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে করা মন্তব্যের কারণে ক্রমাগত আইনি জটিলতার সম্মুখীন হতে হচ্ছে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরিকে। বুধবার কলকাতা হাই কোর্টে ছিল মামলার শুনানি। সেখানে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, অখিল গিরির করা মন্তব্য খতিয়ে দেখছে রাজ্য পুলিশ।

Akhil Giri: গ্রেফতার হতে পারেন অখিল? কী ব্যবস্থা নিচ্ছে জাতীয় তফসিলি কমিশন?

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে এখন আইনি জটিলতাইয় পড়তে চলেছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। তবে কী গ্রেফতার হতে পারেন অখিল গিরি? ইতিমধ্যেই সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এতে শুধুমাত্র রামনগরের বিধায়ক নয়, বরং প্রশ্নের মুখে পড়তে হতে পারে রাজ্যের শাসক দল তৃণমূলকে।

Akhil Giri: রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিজনক মন্তব্য, অখিল গিরিকে নোটিশ পাঠালো হাইকোর্ট

অখিল গিরির হয়ে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার অখিল গিরিকে ফের নোটিশ পাঠানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কাল হবে তাঁর শুনানি।

Mamata Banerjee: মন্ত্রীর মন্তব্যে ক্ষমা চাইলেন মমতা, পদ হারাবেন অখিল ?

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, অখিল যে কথা রাষ্ট্রপতি সম্পর্কে বলেছে তা ঠিক হয়নি। ও অন্যায় করেছে। আমি দলের পক্ষ থেকে ও সরকারের পক্ষ থেকে ক্ষমা চাইছি।

Mamata Banerjee: বীরসা মুন্ডার পাঁচটি মূর্তি উদ্বোধন, অখিলের মন্তব্যে ভাবমূর্তি ফেরাতে ময়দানে মুখ্যমন্ত্রী

বীরসা মুন্ডার পাঁচটি মূর্তি উদ্বোধন, অখিলের মন্তব্যে ভাবমূর্তি ফেরাতে ময়দানে মুখ্যমন্ত্রী। এবার আদিবাসী সম্প্রদায়ের নেতা বীরসা মুন্ডার পাঁচটি মূর্তির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলের চারটি জায়গা এবং উত্তরবঙ্গের আদিবাসী অধ্যুষিত আলিপুরদুয়ারের মাদারিহাটে মূর্তিগুলি স্থাপন করা হবে। নজরে আদিবাসী ভোট।

Akhil Giri: অখিলের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের, আগামীকাল শুনানির সম্ভাবনা

শুভেন্দু অধিকারীর এহেন মন্তব্যের জবাব দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বসলেন রামনগরের বিধায়ক এবং রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। অখিলের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। মামলা করার অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Trending Now