নজরবন্দি ব্যুরো: রাষ্ট্রপতির উদ্দেশ্যে অখিল গিরির মন্তব্য নিয়ে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। জায়গায় জায়গায় হচ্ছে আন্দোলনও। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি অখিল ইস্যুকে হাতিয়ার করে পঞ্চায়েত নির্বাচনের আগে আদিবাসী অস্ত্রে শান দিতে ময়দানে নেমেছে। আর এবার অখিল গিরি নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন: অনন্তকাল হেফাজতে থাকার প্রশ্ন পার্থর, আপাতত ১৪ দিনের কারাবাসের নির্দেশ


সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, অখিল যে কথা রাষ্ট্রপতি সম্পর্কে বলেছে তা ঠিক হয়নি। ও অন্যায় করেছে। আমি দলের পক্ষ থেকে ও সরকারের পক্ষ থেকে ক্ষমা চাইছি। উল্লেখ্য এই ঘটনার সূত্রপাত শনিবার। এর পরই চেহারা নিয়ে কুকথা প্রসঙ্গে মমতা বলেন, ‘‘মানুষের ভিতরটা সুন্দর হওয়া উচিত। মনের ভিতরটা সুন্দর হওয়া জরুরি। কেউ অন্য়ায় করলে সমর্থন করিনা।’’

ওইদিন নন্দীগ্রামের সভায় রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি বক্তব্য রাখতে গিয়ে বলেন, “বলে দেখতে ভাল নয়। কী রূপসী? কী দেখতে ভাল? আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?”
মন্ত্রীর মন্তব্যে ক্ষমা চাইলেন মমতা, পদ হারাবেন অখিল ?



এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন, নানা জায়গায় তীব্র উত্তেজনা। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। সোমবার কলকাতা হাই কোর্টেও মামলা হয়েছে। গেরুয়া ব্রিগেড এই ইস্যুকে ঘিরে সবরকমভাবে বিরোধিতায় নেমেছে।







