Akhil Giri: অখিল গিরির বিরুদ্ধে আদৌ কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে? জানতে চাইল হাই কোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে রাজ্যে মন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্য ঘিরে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। কলকাতা হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতেই রাজ্যের পদক্ষেপ নিয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। অখিল গিরির বিরুদ্ধে আদৌ কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সেবিষয়ে জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুনঃ Manoka Gambhir: রক্ষাকবচ থাকছে মেনকার, বিরাট ধাক্কা ইডির

উল্লেখ্য, উল্লেখ্য, দাঁত ফোকলা হাফ মন্ত্রী। কাকের মতো দেখতে। এসব লোকের কথার উত্তর দিই না।  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এহেন মন্তব্যের জবাব দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বসলেন রামনগরের বিধায়ক এবং রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। তিনি বলেন, বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? সেটাই কার্যত দাবানলের মতো ছড়িয়েছে।

অখিল গিরির বিরুদ্ধে আদৌ কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রশ্ন হাই কোর্টের 
অখিল গিরির বিরুদ্ধে আদৌ কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রশ্ন হাই কোর্টের 

অখিলের এই মন্তব্যের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। অখিলের মন্তব্য সংবিধানের অবমাননা। তাঁর কথায়, সাংবিধানিক প্রধান সম্পর্কে এ হেন মন্তব্য করা যায় না। এমনকি রাজ্য সরকার এবিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ তুলেছেন তিনি। বৃহস্পতিবার হাই কোর্টের সেই মামলার শুনানি চলছিল। আদালতের বক্তব্য, অখিলের বিরুদ্ধে যে সমস্ত মামলা দায়ের হয়েছে, তার প্রেক্ষিতে কী পদক্ষেপ নিয়েছে পুলিশ? রিপোর্ট তলব করল হাই কোর্ট।

অখিল গিরির বিরুদ্ধে আদৌ কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রশ্ন হাই কোর্টের 

অখিল গিরির বিরুদ্ধে আদৌ কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রশ্ন হাই কোর্টের 
অখিল গিরির বিরুদ্ধে আদৌ কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রশ্ন হাই কোর্টের 

ইতিমধ্যেই নন্দীগ্রাম থানায় অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি। মালদহের হবিবপুর থানাতেও দায়ের হয়েছে অভিযোগ। এছাড়াও দিল্লির একাধিক থানায় অখিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে বিজেপিও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত