নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা রুজিরা বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল ইডি। কিন্তু মেনকা গম্ভীরের পক্ষেই মত প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, এই সংক্রান্ত পুরানো যে নির্দেশ রয়েছে, তা বহাল থাকবে। অর্থাৎ, রক্ষাকবচ থাকছে মেনকার। আগামী ২৪ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুনঃ Dilip Ghosh: দিলীপের দলিলে সই করেছিলেন প্রসন্ন! উঠে আসছে চাঞ্চল্যকর অভিযোগ


এর আগে একাধিকবার মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদের তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিল্লির পরিবর্তে কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেবার মেনকার পক্ষেই রায় দিয়েছিল আদালত। সেইসঙ্গে রক্ষাকবচ পেয়েছিলেন তিনি।

এরপর মেনকা গম্ভীরকে ব্যাঙ্কক যাওয়ার পথেই আটকে দেওয়া হয়। বিমানবন্দরে বাধা পাওয়ার পরেই মামলা হয়েছিল। এরপর সেই রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন ইডির আইনজীবী। আদালত মামলা দায়েরের অনুমতি দেয়।
বৃহস্পতিবার মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু মামলার শুনানিতে উপস্থিত ছিলেন না মেনকা গম্ভীরের আইনজীবী। বিচারপতির কাছে মামলার শুনানির জন্য সময় চাওয়া হয়েছে। আগামী ২৪ তারিখ মামলার শুনানি। ততদিন অবধি সিঙ্গেল বেঞ্চের রায় বহাল থাকবে।


রক্ষাকবচ থাকছে মেনকার, ফের প্রশ্নের মুখে ইডি

এর আগে ব্যাঙ্কক যাওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা গম্ভীর। তাঁর আবেদন ছিল, ব্যাঙ্ককে পরিবারের সদস্যরা রয়েছেন। মূলত চিকিৎসকদের সঙ্গে কথা বলতে এবং চিকিৎসা সংক্রান্ত পরবর্তী পদক্ষেপের জন্যই ব্যাঙ্কক যেতে চান তিনি। যদিও সেই দিনেও মেনকার ব্যাঙ্কক যাত্রায় বাধা দেওয়া হয়। পরে অবশ্য সেই মামলা প্রত্যাহার করে নেন তিনি। তবে কী আদালতের নির্দেশের পরে ব্যাঙ্কক যায়ার অনুমোদন পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা? নজর আদালতের নির্দেশের দিকেই।







