Dilip Ghosh: দিলীপের দলিলে সই করেছিলেন প্রসন্ন! উঠে আসছে চাঞ্চল্যকর অভিযোগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দুর্নীতির সঙ্গে যুক্ত মিডলম্যান প্রসন্ন রায়। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের জমির দলিল। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

আরও পড়ুনঃ Todays Horoscope: কারও চাকরিতে স্বস্তি তো কারো দাম্পত্যে ভোগান্তি, কি আছে আজকের রাশিফলে?

সূত্রের খবর, কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত বিলাসবহুল আইডিয়াল ভিলায় দিলীপ ঘোষ জমি কিনেছিলেন। ৯৯ লক্ষ টাকার বিনিময়ে সেই জমি কেনা হয়েছে বলে জানা গেছে। দিলীপের দলিলে সই করেছিলেন প্রসন্ন। এমনটাই সূত্র মারফত খবর। স্বভাবতই প্রশ্ন উঠছে দিলীপ ঘোষের বাড়ির দলিল প্রসন্ন রায়ের বাড়িতে গেল কী করে? আগামী দিনে এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপিকে আরও চাপে ফেলার পরিকল্পনা তৈরি করছে রাজ্যের শাসক দল।

dilip ghosh fb 1604885630 1632150209 1654007250 2

বুধবার ঝাড়গ্রাম থেকে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও রাজ্যের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। বিজেপি নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করে বলে দাবি করেন তিনি। সেই টাকার উৎস কোথা থেকে? তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

দিলীপ ঘোষ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অর্পিতা নামে যে মহিলা আছেন, তাঁকে আমি চিনি না। ওঁর দলিল উদ্ধার হয়েছিল বলে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী গ্রেফতার হতেই পারে। এরপরেই দিলীপ ঘোষের উদ্দেশ্যে বলেন, আপনাদের নেতার দলিল যখন উদ্ধার হয়, তখন সেই নেতাকে গ্রেফতার করা হয় না কেন?

দিলীপের দলিলে সই করেছিলেন প্রসন্ন, উঠে এল বিস্ফোরক অভিযোগ 

dilip ghosh nb twitter 0

যদিও দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেছেন, সোশ্যাইটির প্রধান প্রসন্ন রায়। তাই ইলেক্ট্রিক মিটারের জন্য দলিল প্রসন্ন রায়কে দিয়েছিলাম। আমি প্রকাশ্যে বলছি প্রসন্নরা বাড়িতে জমির দলিল রেখেছিলাম। ইলেকট্রিকের মিটারের নাম বদলের জন্য রেখেছিলেন বলে দাবি করেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত