Akhil Giri: রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিজনক মন্তব্য, অখিল গিরিকে নোটিশ পাঠালো হাইকোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মন্তব্যের জবাব দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে বসেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। তৃণমূলের মন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পরে গেছে। তাঁর এই মন্তব্যের বিরোধিতা করেছে তৃণমূল।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের চুড়ান্ত তৎপরতা, চাকরি প্রাপকদের তলব

অখিল গিরির হয়ে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার অখিল গিরিকে ফের নোটিশ পাঠানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কাল হবে তাঁর শুনানি। প্রসঙ্গত, শুক্রবার নন্দীগ্রামের দলীয় সভা থেকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি

রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিজনক মন্তব্য, অখিল গিরিকে নোটিশ পাঠালো হাইকোর্ট
রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিজনক মন্তব্য, অখিল গিরিকে নোটিশ পাঠালো হাইকোর্ট

তিনি বলেন, বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? মন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়।  সোমবার বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি।

রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিজনক মন্তব্য, অখিল গিরিকে নোটিশ পাঠালো হাইকোর্ট

akhil 3

বিজেপির হয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী সুস্মিতা দত্ত। তিনি দ্রুত শুনানির আর্জিও জানান। আর এরপরই আজ মঙ্গলবার তাঁকে নোটিস পাঠাল কলকাতার হাইকোর্ট। আর এ নিয়ে প্রধান বিচারপতি শ্রীবাস্তবের মন্তব্য, ‘‘আমরা আশা করব, এ বার তিনি (অখিল) নথি গ্রহণ করবেন।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন