Akhil Giri: গ্রেফতার হতে পারেন অখিল? কী ব্যবস্থা নিচ্ছে জাতীয় তফসিলি কমিশন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে এখন আইনি জটিলতাইয় পড়তে চলেছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। তবে কী গ্রেফতার হতে পারেন অখিল? ইতিমধ্যেই সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এতে শুধুমাত্র রামনগরের বিধায়ক নয়, বরং প্রশ্নের মুখে পড়তে হতে পারে রাজ্যের শাসক দল তৃণমূলকে।

আরও পড়ুনঃ Mamata Banerjee: ডেঙ্গি নিয়ে ২১ নভেম্বর বৈঠকে মমতা, জেলাগুলির দিকেও বিশেষ নজর

জাতীয় তফসিলি কমিশনের ভাইস-চেয়ারম্যান অরুণ হালদার জানিয়েছেন, অখিলের বিরুদ্ধে ১০০টিরও বেশি অভিযোগ জমা পড়েছে জাতীয় তফসিলি কমিশনে। তাই তাঁর বিরুদ্ধে নোটিশ পাঠাতে চলেছে কমিশন। অখিলের তরফ থেকে সদুত্তর না পেলেই গ্রেফতার হতে পারেন তিনি।

গ্রেফতার হতে পারেন অখিল? নতুন জটিলতায় রাজ্যের মন্ত্রী 
গ্রেফতার হতে পারেন অখিল? নতুন জটিলতায় রাজ্যের মন্ত্রী

সোমবার মেদিনীপুরের সার্কিট হাউজে যোগ দিয়েছিলেন জাতীয় তফসিলি কমিশনের ভাইস চেয়ারম্যান। সেখানে তিনি বলেন, প্রত্যেকটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এরপর কোনও অভিযোগ আইনের আওতায় আনা যায় কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। প্রথমে নোটিশ পাঠিয়ে জবাব না মিললে ওয়ারেন্ট পাঠানো হবে। তখন গ্রেফতার হতে পারেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি

উল্লেখ্য, উল্লেখ্য, দাঁত ফোকলা হাফ মন্ত্রী। কাকের মতো দেখতে। এসব লোকের কথার উত্তর দিই না।  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এহেন মন্তব্যের জবাব দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বসলেন রামনগরের বিধায়ক এবং রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। তিনি বলেন, বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? সেটাই কার্যত দাবানলের মতো ছড়িয়েছে।

গ্রেফতার হতে পারেন অখিল? নতুন জটিলতায় রাজ্যের মন্ত্রী 

গ্রেফতার হতে পারেন অখিল? নতুন জটিলতায় রাজ্যের মন্ত্রী 
গ্রেফতার হতে পারেন অখিল? নতুন জটিলতায় রাজ্যের মন্ত্রী

এরই মধ্যে অখিল গিরির মন্তব্যের দায় এড়িয়ে গেছে তৃণমূল। এমনকি রাষ্ট্রপতির উদ্দেশ্যে করা এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিষয়টিকে নিয়ে আরও তোপ দাগতে পিছপা হয়নি বিজেপি। অখিল গিরির বিরুদ্ধে আইনি মোকাবিলা শুরু করেছে গেরুয়া শিবির। অবিলম্বে অখিল গিরিকে গ্রেফতারের দাবি তুলেছেন বিজেপি নেতারা। একইসঙ্গে তাঁর অপসারণের দাবিতেও সরব হয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত