HomeTagsAdivasi

Adivasi

Bidhansabha: সারি ও সারনা ধর্ম সংক্রান্ত প্রস্তাব গৃহীত হল বিধানসভায়, বিরাট পদক্ষেপ তৃণমূলের

সারনা ধর্ম কোডের দাবিতে সম্প্রতি রাজ্যের একাধিক জেলায় রেল অবরোধের ছবি দেখা গেছে। এমনকি দাবি না মিটলে আগামী দিনে বিরাট আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন আদিবাসী সেঙ্গেল অভিযান নামের এক সংগঠন। এরই মধ্যে শুক্রবার সারি ও সারনা ধর্ম সংক্রান্ত প্রস্তাব গৃহীত হল বিধানসভায়। ১৮৫ ধারায় প্রস্তাব আনেন তৃণমূলের বিধায়করা। এক ঘন্টা ধরে আলোচনার পর এই প্রস্তাব গৃহীত হয়।

Rail Roko: রাজ্যজুড়ে রেল অবরোধে আদিবাসী সমাজ, বাতিল বহু ট্রেন

পূর্ব বর্ধমানের জৌগ্রাম, মেদিনীপুরের খেমাশুলি, পুরুলিয়ার কাঁটাডিতে সকাল থেকেই রেল অবরোধ করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জায়গায় চলছে অবরোধ। মালদহের আদিনা স্টেশনেও চলছে অবরোধ। রাজ্যজুড়ে রেল অবরোধে আদিবাসী সমাজ, যার আটকে পড়েছে বহু দুরপাল্লা সহ লোকাল ট্রেন।

দুর্নীতিতে যুক্ত আধিকারিকদেরও গণধোলাই, আদিবাসী নেতার মন্তব্য ঘিরে তোলপাড়

রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গেছে সাওতালি সংগঠনের নেতাদের। আগামী দিনে বিরাট আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চাকরি প্রার্থীরা। এবার তাঁদের নিশানায় জঙ্গলমহলের শাসক দলের তিন বিধায়ক। এমনকি দুর্নীতিতে যুক্ত আধিকারিকদেরও গণধোলাই দেওয়ার নিদান দেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের শীর্ষ নেতা বিপ্লব সোরেন।

শিক্ষাব্যবস্থার উন্নয়নের প্রয়োজন, একগুচ্ছ দাবিতে আদিবাসী সংগঠনের বিক্ষোভ, অবরুদ্ধ ৪ জেলা  

সাঁওতালি মাধ্যমে শিক্ষাব্যবস্থার উন্নয়নের প্রয়োজন। এই দাবিতে পশ্চিমের চার জেলায় বিক্ষোভে নামল আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। বুধবার সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার একাধিক রাস্তা অবরোধ করে চলছে বিক্ষোভ কর্মসূচি।

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর সফরের আগে উত্তপ্ত জঙ্গলমহল, অখিল গিরির অপসারণের দাবিতে সরব আম জনতা

মঙ্গলবার বীরসা মুন্ডার জন্মদিনে ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে জঙ্গলমহল জুড়ে প্রতিবাদ জারি। অবিলম্বে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরিকে অবিলম্বে অপসারণের দাবিতে সরব হয়েছে আম জনতা। ফলত মুখ্যমন্ত্রীর সফরের আগে উত্তপ্ত জঙ্গলমহল।

দেউচা পাঁচামির আদিবাসীদের উচ্ছেদ চলবে না, রানী রাসমণি রোডে বিক্ষোভে আদিবাসী সমাজ

কয়লা খাদানের নাম করে দেউচা পাঁচামির আদিবাসীদের উচ্ছেদ চলবে না। একইসঙ্গে সাঁওতাল শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত সহ একাধিক দাবিতে আজ কলকাতার রানী রাসমণি রোডে বিশাল বিক্ষোভে ভারত জাকাত মাঝি পরগণা মহল।

Trending Now