Rail Roko: রাজ্যজুড়ে রেল অবরোধে আদিবাসী সমাজ, বাতিল বহু ট্রেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবিলম্বে সারনা ধর্ম কোড চালু করার দাবিতে রাজ্যজুড়ে রেল অবরোধ চলছে সকাল থেকেই। পূর্ব বর্ধমানের জৌগ্রাম, মেদিনীপুরের খেমাশুলি, পুরুলিয়ার কাঁটাডিতে সকাল থেকেই রেল অবরোধ করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জায়গায় চলছে অবরোধ। মালদহের আদিনা স্টেশনেও চলছে অবরোধ। রাজ্যজুড়ে রেল অবরোধে আদিবাসী সমাজ, যার আটকে পড়েছে বহু দুরপাল্লা সহ লোকাল ট্রেন।

আরও পড়ুনঃ Group D appointment: ওয়েটিং লিস্টে থাকা অনেকের ওএমআর শিটে গণ্ডগোল রয়েছে, শিক্ষামন্ত্রীর বক্তব্যে নিয়োগ নিয়ে জটিলতা

পুরুলিয়ায় আদিবাসীদের মারাংবুরু অর্থাৎ পরেশনাথ পাহাড়কে জৈন ধর্মের মানুষের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে সোচ্চার হয়েছেন আদিবাসীরা। আদিবাসীদের বক্তব্য, অবিলম্বে তা পুনরায় আদিবাসীদের হাতে ফিরিয়ে দেওয়া ও সারনা ধর্মের কোড চালুর দাবিতে অনির্দিষ্ট কালের জন্য রেল অবরোধের ডাক আগেই দেওয়া হয়েছিল আদিবাসী সেঙ্গেল অভিযানের তরফে।

রাজ্যজুড়ে রেল অবরোধে আদিবাসী সমাজ, চরম ভোগান্তিতে যাত্রীরা 
রাজ্যজুড়ে রেল অবরোধে আদিবাসী সমাজ, চরম ভোগান্তিতে যাত্রীরা 

জানা গেছে, আদিবাসী সমাজের তরফে দীর্ঘদিন ধরে সারনা ধর্মের দাবি করা হচ্ছিল। আন্দোলনকারীদের মূল বক্তব্য, তাঁরা নিজস্ব ধর্মাচরণ চান। আর তার জন্যই সারনা ধর্ম স্বীকৃতি পাক দাবি তাদের। আদিবাসী সেঙ্গেল অভিযান এই অবরোধের ডাক দিয়েছে।

সকাল থেকে পুরুলিয়ার খেমাশুলিতে চলছে রেল অবরোধ। সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় রেল অবরোধের জেরে বহু ট্রেন ঘুরপথে চালানো হয়েছে। এই মুহুর্তে আটকে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। মালদহে রেল অবরোধের জেরে সামসি স্টেশনে দাঁড়িয়ে আছে শতাব্দী এক্সপ্রেস। কুমারগ্রাম স্টেশনে দাঁড়িয়ে আছে কুলিক এক্সপ্রেস। একলাখি স্টেশনে দাঁড়িয়ে আছে তেভাগা এক্সপ্রেস। মালদা স্টেশনে দাঁড়িয়ে আছে গৌড় এক্সপ্রেস। এখনও অবধি কোনও ট্রেন বাতিল করা হয়নি। দ্রুত যাতে পরিস্থিতি আয়ত্তে আনা যায়, তার জন্য চলছে বৈঠক।

রাজ্যজুড়ে রেল অবরোধে আদিবাসী সমাজ, চরম ভোগান্তিতে যাত্রীরা 

রাজ্যজুড়ে রেল অবরোধে আদিবাসী সমাজ, চরম ভোগান্তিতে যাত্রীরা 
রাজ্যজুড়ে রেল অবরোধে আদিবাসী সমাজ, চরম ভোগান্তিতে যাত্রীরা 

শুধুমাত্র বাংলা নয়, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার সহ একাধিক রাজ্যে আদিবাসীদের তরফে এই রেল অবরোধ কর্মসূচি। একাধিক দুরপাল্লার ট্রেন ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাটানগর দানাপুর এক্সপ্রেস বাতিল করতে হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত