শিক্ষাব্যবস্থার উন্নয়নের প্রয়োজন, একগুচ্ছ দাবিতে আদিবাসী সংগঠনের বিক্ষোভ, অবরুদ্ধ ৪ জেলা  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাঁওতালি মাধ্যমে শিক্ষাব্যবস্থার উন্নয়নের প্রয়োজন। এই দাবিতে পশ্চিমের চার জেলায় বিক্ষোভে নামল আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। বুধবার সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার একাধিক রাস্তা অবরোধ করে চলছে বিক্ষোভ কর্মসূচি। তাঁদের বক্তব্য, সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান তাঁরা। সমস্যার সমাধান না হলে আন্দোলনের পথে নামবেন তাঁরা।

আরও পড়ুনঃ Kunal Ghosh: অধিকারী গড়েই লোকসভায় প্রার্থী হচ্ছেন কুণাল? জবাব দিলেন তৃণমূল মুখপাত্র

আদিবাসী সংগঠনের তরফে জানানো হয়েছে, সাঁওতালি মাধ্যমের স্কুলগুলিতে স্থায়ী শিক্ষক নিয়োগ এবং পার্শ্বশিক্ষকদের নিয়োগের দাবি তুলেছেন তাঁরা। প্রত্যেকটি জেলায় সাঁওতালি মাধ্যমে কলেজ স্থাপন, সঠিক সময়ে পুস্তক প্রদান নিয়েও সরব হয়েছেন তাঁরা।

1672806358 new project 48

অন্যদিকে, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে সাঁওতালি মাধ্যমে স্নাতকোত্তর ডিগ্রি কোর্স চালু করার দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা। আলাদা করে সাঁওতালি নাচ ও গানের কোর্স চালু করার দাবি তুলেছেন তাঁরা। পাশাপাশি আদিবাসী হোস্টেল চালু করতে হবে দ্রুত। কয়লা খনির জন্য আদিবসীদের উচ্ছেদের বিরোধিতা করেছেন বিক্ষোভকারীরা।

এদিন সকাল ছ’টা থেকে শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি। বেলা যত গপড়াতে শুরু করে ততই বাড়তে শুরু করে বিক্ষোভের চেহারা। ১২ ঘণ্টা অবধি কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সকাল থেকে আদিবাসী সংগঠনের এই চাক্কা জ্যাম কর্মসূচির জেরে বেহাল পরিবহন ব্যবস্থা। থমকে রয়েছে গাড়ির চাকা। একাধিক জায়গায় জাতীয় সড়ক আটকে বিক্ষোভ প্রদর্শন করছেন আদিবাসীর সংগঠন।

শিক্ষাব্যবস্থার উন্নয়নের প্রয়োজন, একগুচ্ছ দাবিতে আদিবাসী সংগঠনের বিক্ষোভ, আগামী দিনে আন্দোলনের হুঁশিয়ারি 

শিক্ষাব্যবস্থার উন্নয়নের প্রয়োজন, একগুচ্ছ দাবিতে আদিবাসী সংগঠনের বিক্ষোভ, আগামী দিনে আন্দোলনের হুঁশিয়ারি 
শিক্ষাব্যবস্থার উন্নয়নের প্রয়োজন, একগুচ্ছ দাবিতে আদিবাসী সংগঠনের বিক্ষোভ, আগামী দিনে আন্দোলনের হুঁশিয়ারি 

আদিবাসীদের বিক্ষোভের জেরে বন্ধ রয়েছে ৬ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ। পশ্চিম মেদিনীপুরের ক্ষিরপাই হালদার দিঘি মোড়, দাসপুর, চন্দ্রকোণা রোড, গড়বেতা, কেশপুর, ডেবরা; ঝাড়গ্রামের খড়িকামাথানি, গোপীবল্লভপুরের হাতিবাড়ি মোড়; পুরুলিয়ার নেতুরিয়া ব্লকের হরিডি, সাঁতুড়ি ব্লকের বেনাগড়িয়া; পুরুলিয়ার হুড়া ব্লকের লালপুর, মানবাজারের সিধু কানুহু মোড়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় চলছে বিক্ষোভ কর্মসূচি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত