নির্বাচন কমিশনের (Election Commission) তথ্য অনুযায়ী, শুক্রবার প্রথম দফার ভোটে বিকেল ৫ টা পর্যন্ত বাংলায় মোট ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে কোচবিহারে, ৭৭.৭৩ শতাংশ। আলিপুরদুয়ারে ভোটদানের হার ৭৫.৩৩ শতাংশ, জলপাইগুড়িতে ভোট পড়েছে ৭৯.৩৩ শতাংশ।
সকাল ৯ টা পর্যন্ত বাংলায় তিন আসন মিলিয়ে ভোট পড়েছিল গড়ে ১৫ শতাংশ, যা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। সকাল ১১ টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ছিল ৩৩.৫৬ শতাংশ। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত।
নির্বাচন কমিশনের তরফে তথ্য প্রকাশ করা হয়েছে। সকাল ৯ টা পর্যন্ত গোটা দেশের মধ্যে বাংলায় সর্বোচ্চ ভোটদান (Highest Rate of Voting in Bengal) হয়েছে। শতাংশের হার বাংলায় কত পড়ল ভোট?
১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচনে দেশের ১০২ টি কেন্দ্রে ভোট চলছে, যার মধ্যে বাংলার তিনটি কেন্দ্র রয়েছে। সকাল ৭ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ পর্ব চলবে সন্ধ্যে ৭ টা পর্যন্ত। ২০২৪ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ৪ জুন।
ঘাটালের বিজেপি প্রার্থী বলেছেন, 'যিনি আমার নামে এই কথাগুলো বলছেন তিনি নিজেই আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। বেশি দেরি না করে তাড়াতাড়ি দেখা করার কথা বলেছিলেন, সেই রেকর্ড আছে আমার কাছে।' অভিষেকের দফতরে যাওয়ার কথা স্বীকার করে হিরণ বলেন, 'দলের নির্দেশে আমি গিয়েছিলাম। শুভেন্দুবাবু (শুভেন্দু অধিকারী) বলেছিলেন দেখা করে উনি কী বলেন শুনে নিতে। দল যা বলেছে তাই করেছি।'
বাংলার অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবারের প্রার্থী খোদ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক। ২০১৪ সালে প্রথমবার নির্বাচনী ময়দানে এসে ডায়মন্ড হারবার থেকেই জিতে সাংসদ হয়েছিলেন তিনি। এবারে তাঁর হ্যাট্রিকের অপেক্ষা। এমনকি নিজের আসনে ৪ লক্ষের বেশি ভোটে জেতার দাবি করেছেন অভিষেক।