মঙ্গলবার বালুরঘাট ও রায়গঞ্জে জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনই উত্তরবঙ্গে সভা করবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুর যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তমলুকে দলীয় প্রার্থীর হয়ে তাঁর প্রচার করার কথা। সেই কারণেই পয়লা বৈশাখে বেহালার ফ্লাইং ক্লাবে কপ্টারের ট্রায়াল রান চলছিল। সে সময়েই হানা দেন আয়কর দফতরের আধিকারিকেরা।
আসন্ন নির্বাচনের অন্যতম উল্লেখযোগ্য কেন্দ্র যাদবপুর। প্রার্থীরা তাঁদের প্রচার চালাচ্ছেন। এই পরিস্থিতিতে প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থীকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।
আজ পবিত্র ইদ। প্রত্যেক বছরের মতো এ বছরেও রেড রোডে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
যে কটি জায়গায় ছোট ছোট সমস্যা ছিল সেটা নিয়ে কথা বলেছি। এটুকু বলতে পারি, হুগলি লোকসভায় সর্বোচ্চ ব্যবধানে জিতব৷ যিনি ২০১৯ সালে নরেন্দ্র মোদির নাম করে আর অচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে জিতেছিলেন, তাঁকে শুধু বলব আপনি প্রাক্তন সাংসদের প্যাডটা ছাপিয়ে রাখুন৷
এই পরিস্থিতিতে বাংলায় বিজেপির লোকসভার ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। সেখানে বাংলায় গেরুয়া শিবিরের ফলাফল নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন তিনি। এনিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে।
পূর্ব নির্ধারিত কর্মসূচি মতই জনসভা করেন তিনি। সেখানেই একের পর এক প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় সরকার এবং বঙ্গ বিজেপিকে নিশানায় আনেন অভিষেক। এমনকি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণকে (Hiran Chatterjee-Abhishek Banerjee) নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন।