রেড রোডে অভিষেক, পবিত্র ইদে কী বার্তা তৃণমূল সেনাপতির?

Eid 2024: আজ পবিত্র ইদ। প্রত্যেক বছরের মতো এ বছরেও রেড রোডে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ পবিত্র ইদ। প্রত্যেক বছরের মতো এ বছরেও রেড রোডে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিনের অনুষ্ঠান থেকে কী বার্তা দিলেন তিনি?

আরও পড়ুন: ৩৫ থেকে নেমে ৩০-এ শাহ, মোদীর লক্ষ্য ৪২, BJP নেতৃত্বের ‘ভিন্ন’ টার্গেট হিসেব মেলাবে বাংলায়?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এ দিনের ভাষণের বেশির ভাগ অংশ জুড়েই ছিল সম্প্রীতির বার্তা। প্রথমেই তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যা বলার বলেছেন। এর পর আমার আর কিছু বলা শোভা পায় না। তবুও আপনারা সকলে রোজা রেখেছেন একমাস, এবং ইদের চাঁদ দেখেছেন। আজকের দিনটা আমার মুসলিম ভাই-বোনদের জন্য খুবই আনন্দের। আমরা সকলেই যেন এভাবে মিলেমিশে থাকতে পারি।”

রেড রোডে অভিষেক, পবিত্র ইদে কী বার্তা তৃণমূল সেনাপতির?
রেড রোডে অভিষেক, পবিত্র ইদে কী বার্তা তৃণমূল সেনাপতির?

সঙ্গে তিনি আরও বলেন, “সবাই মানুষ। ভেদাভেদ করা ঠিক নয়। যে গঙ্গার জল হিন্দুরা পুজোর সময় ব্যবহার করে সেই জল ইদে মুসলিমদেরও কাজে লাগে। এই বাতাস যে আমরা প্রতিনিয়ত গ্রহণ করছি, সেখানে কোনও ভাগ নেই। সকলের জন্য এই বাতাস একই।”

ইদে হিন্দিতেই বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি একটি শায়েরি উল্লেখ করে বলেন, “আসলে জনতাই মালিক। আর নির্বাচিত সরকার হল ভাড়াটিয়া। সরকার আজ আছে কাল নেই। হিন্দু মুসলিম শিখ সকলের রক্ত এই মাটিতে মিশে আছে। ভারতবর্ষ কারুর বাবার নয়!”

eid

রেড রোডে অভিষেক, পবিত্র ইদে কী বার্তা তৃণমূল সেনাপতির?

অভিষেক সেভাবে রাজনৈতিক আক্রমণে না গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপিকে। তিনি বলেন, “একটা ভোটও যেন অন্য কোনও দলে না যায়। নো এনআরসি, নো সিএএ, নো ইউনিফর্ম সিভিল কোড। মাছের মাথা হল সিএএ, ল্যাজা হল এনআরসি। সব মানুষের অধিকার তাঁর নিজস্ব অধিকার।”

রেড রোডে অভিষেক, পবিত্র ইদে কী বার্তা তৃণমূল সেনাপতির?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত