প্রথম দফাতেই ‘অশান্ত ‘বাংলা, TMC-BJP তরজা, ভোট দিলেন ৩ কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা

Loksabha Election: প্রথম দফাতে উত্তরবঙ্গের তিন আসনে ভোট গ্রহণ চলছে। শুক্রবার সকাল থেকেই কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে নির্বাচন পর্ব শুরু হয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ (১৯ এপ্রিল) থেকে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন (Loksabha Election)। প্রথম দফাতে উত্তরবঙ্গের তিন আসনে ভোট গ্রহণ চলছে। শুক্রবার সকাল থেকেই কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে নির্বাচন পর্ব শুরু হয়। সকাল থেকেই আসছে উত্তেজনার খবর। শাসক দল তৃণমূল ও বিরোধী দল বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। তিন কেন্দ্রের মধ্যে সবথেকে অশান্ত কোচবিহার। গতকাল রাত থেকেই এখানে দফায় দফায় অশান্তি সৃষ্টি হয়েছে।

প্রথম দফাতেই 'অশান্ত 'বাংলা, TMC-BJP তরজা, ভোট দিলেন ৩ কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা

আরও পড়ুন: রাত পোহালেই শুরু রাজ্যের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ, কোথায় কত কোম্পানি বাহিনী?

এদিন ভোট পর্বের শুরুতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন তিন কেন্দ্রের তৃণমূল প্রার্থী। কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়া সকাল থেকেই ভোট কেন্দ্র ঘুরে দেখছেন। জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় সস্ত্রীক ভোট দেন। আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশ চন্দ্র বারিক নিজ কেন্দ্রে ভোটদান করেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দফার নির্বাচনে সকাল ৯ টা পর্যন্ত তিন কেন্দ্র মিলিয়ে গড়ে ভোট পড়েছে ১৫ শতাংশ। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভোট পড়েছে যথাক্রমে ১৫.২৬ শতাংশ, ১৪.১৩ শতাংশ, ১৫.৯১ শতাংশ।

প্রথম দফাতেই 'অশান্ত 'বাংলা, TMC-BJP তরজা, ভোট দিলেন ৩ কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা

কোচবিহারের অশান্তির ঘটনায় নির্বাচন কমিশনের (Election Commission of India) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। অধিকাংশ আসন গিয়েছিল বিজেপির দখলে। এবারে সেখানে রং বদল করতে মরিয়া শাসক দল। প্রচারের শেষ লগ্ন পর্যন্ত ময়দানে ছিলেন তৃণমূলের নেতৃত্বগণ।

প্রথম দফাতেই ‘অশান্ত ‘বাংলা, TMC-BJP তরজা, ভোট দিলেন ৩ কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা

প্রথম দফাতেই 'অশান্ত 'বাংলা, TMC-BJP তরজা, ভোট দিলেন ৩ কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা
প্রথম দফাতেই ‘অশান্ত ‘বাংলা, TMC-BJP তরজা, ভোট দিলেন ৩ কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা

উল্লেখ্য, ১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচনে দেশের ১০২ টি কেন্দ্রে ভোট চলছে, যার মধ্যে বাংলার তিনটি কেন্দ্র রয়েছে। সকাল ৭ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ পর্ব চলবে সন্ধ্যে ৭ টা পর্যন্ত। ২০২৪ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ৪ জুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর