দেশের মধ্যে এগিয়ে বাংলা, সকাল ৯ টা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ল এরাজ্যে

Loksabha Election: এদিন সকাল ৯ টা পর্যন্ত তিন কেন্দ্র (কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি) মিলিয়ে গড়ে ১৫ শতাংশ ভোট পড়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেশজুড়ে শুরু হয়ে গেল লোকসভা নির্বাচন। প্রথম দফার নির্বাচনে বাংলার তিনটি আসন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোটগ্রহণ চলছে। নির্বাচন কমিশনের তরফে তথ্য প্রকাশ করা হয়েছে। সকাল ৯ টা পর্যন্ত গোটা দেশের মধ্যে বাংলায় সর্বোচ্চ ভোটদান (Highest Rate of Voting in Bengal) হয়েছে। শতাংশের হার বাংলায় কত পড়ল ভোট?

দেশের মধ্যে এগিয়ে বাংলা, সকাল ৯ টা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ল এরাজ্যে

আরও পড়ুন: ভোটের প্রথম দিনেই অশান্তি বাংলায়, পিসরুম থেকে নজরদারি রাজ্যপালের

নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফে জানানো হয়েছে, এদিন সকাল ৯ টা পর্যন্ত তিন কেন্দ্র (কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি) মিলিয়ে গড়ে ১৫ শতাংশ ভোট পড়েছে। এরমধ্যে আলিপুরদুয়ারে (Alipurduar) ভোট পড়েছে ১৫.৯১ শতাংশ, কোচবিহারে (Coochbehar) ভোট পড়েছে ১৫.২৬ শতাংশ এবং জলপাইগুড়িতে (Jalpaiguri) ভোট পড়েছে ১৪.১৩ শতাংশ।

দেশের মধ্যে এগিয়ে বাংলা, সকাল ৯ টা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ল এরাজ্যে

সকাল ৯ টা পর্যন্ত গোটা দেশে ভোট পড়েছে ৯.৭ শতাংশ। তামিলনাড়ুতে ভোটদানের হার প্রায় ১২ শতাংশ। মধ্যপ্রদেশে ভোট পড়েছে ১৪.১২ শতাংশ। অসমে ভোটদানের হার ৫ শতাংশ। বিহারে ভোটদানের হার ৯.২ শতাংশ। মহারাষ্ট্রে ভোট পড়েছে ৭ শতাংশ।

দেশের মধ্যে এগিয়ে বাংলা, সকাল ৯ টা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ল এরাজ্যে

দেশের মধ্যে এগিয়ে বাংলা, সকাল ৯ টা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ল এরাজ্যে

শুক্রবার দেশের ২১ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় দেশের ১০২ টি আসনে ভোটদান চলছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি আসনে নির্বাচন হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর