এর আগে বার দুয়েক হেরেছেন, সেই ববিকে অভিষেকের বিরুদ্ধে এনে ডায়মন্ডে ওয়াকওভার দিল বিজেপি?

Diamond Harbour: অভিজিৎ দাস ওরফে ববি, ডায়মন্ড হারবার লোকসভায় বিজেপির প্রার্থী। এর আগে ২০০৯ ও ২০১৪ সালে এই কেন্দ্র থেকে দাঁড়িয়ে হেরে যান তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অভিজিৎ দাস ওরফে ববি, ডায়মন্ড হারবার লোকসভায় বিজেপির প্রার্থী। এর আগে ২০০৯ ও ২০১৪ সালে এই কেন্দ্র থেকে দাঁড়িয়ে হেরে যান তিনি। তাঁকেই ফের একবার ডায়মন্ডের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টিকিট দিল গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের একাংশের দাবি, তুলনামূলক দুর্বল প্রার্থী দিয়ে ডায়মন্ডে কার্যত ওয়াকওভার দিল বিজেপি!

আরও পড়ুন: হাইভোল্টেজ নির্বাচনী প্রচার বাংলায়, একইদিনে উত্তরবঙ্গে মোদী-মমতা-অভিষেক

আসন্ন লোকসভা নির্বাচনে ৪১ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। বাকি ছিল শুধু ডায়মন্ড হারবার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে কাকে টিকিট দেবে গেরুয়া শিবির তা নিয়ে রাজনৈতিক মহলে নানান জল্পনা চলছিল। অবশেষে সোমবার বিজেপি ঘোষণা করল, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন অভিজিৎ দাস ওরফে ববি।

এর আগে বার দুয়েক হেরেছেন, সেই ববিকে অভিষেকের বিরুদ্ধে এনে ডায়মন্ডে ওয়াকওভার দিল বিজেপি?
এর আগে বার দুয়েক হেরেছেন, সেই ববিকে অভিষেকের বিরুদ্ধে এনে ডায়মন্ডে ওয়াকওভার দিল বিজেপি?

২০০৯ সালে যখন ডায়মন্ড হারবার থেকে প্রথমবার লোকসভায় লড়েন অভিজিৎ, সেবার তৃণমূলের প্রার্থী ছিলেন প্রয়াত সোমেন মিত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায় নন। অভিজিতের প্রাপ্ত ভোট ছিল মাত্র ৩৭ হাজার। বিজেপি ছিল তৃতীয় স্থানে। ২০১৪ সালে অভিষেকের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রায় ২ লক্ষ ভোট পান ববি। বিজেপি যদিও থেকে যায় তৃতীয় স্থানেই।

এর আগে বার দুয়েক হেরেছেন, সেই ববিকে অভিষেকের বিরুদ্ধে এনে ডায়মন্ডে ওয়াকওভার দিল বিজেপি?

এর আগে বার দুয়েক হেরেছেন, সেই ববিকে অভিষেকের বিরুদ্ধে এনে ডায়মন্ডে ওয়াকওভার দিল বিজেপি?

২০১৯ লোকসভায় ববিকে আর টিকিট না দিয়ে নীলাঞ্জন রায়কে প্রার্থী করে বিজেপি। তিনি প্রায় ৪ লক্ষের বেশি ভোট পান এবং বিজেপি উঠে আসে দ্বিতীয় স্থানে। এবার সেই পুরনো ববিকেই অভিষেকের বিরুদ্ধে প্রার্থী করল বিজেপি। তিনি অনেকগুলো শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত। তৃতীয়বার ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তিনি লড়বেন। পারবেন এবার তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ডকে হারাতে?

এর আগে বার দুয়েক হেরেছেন, সেই ববিকে অভিষেকের বিরুদ্ধে এনে ডায়মন্ডে ওয়াকওভার দিল বিজেপি?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন