নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
ববিতা সরকারের মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। রাজ্যের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ হাইকোর্টের নির্দেশ মতই স্কুল সার্ভিস কমিশনকে ওএমআর শিট প্রকাশ করতে হবে। চাকরি ফেরত পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ববিতা সরকার।
নজরবন্দি ব্যুরো: প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পালকে ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেতন বন্ধের হুঁশিয়ারিও দেন, এরফলে...
দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময়েই বলে এসেছেন আইন আইনের পথে চলবে, অপরাধ করলে শাস্তি পেতে হবে। তাঁদের কথাই শেষ পর্যন্ত মিলে গেল! বাগ কমিটির প্রধান জানালেন, তদন্তে কোনও রাজনৈতিক চাপ আসেনি। এমনকি রাজ্য সরকার সবরকমভাবেই সাহায্য করেছে।
গোয়েন্দা সংস্থা ইডি আগেই দাবি করেছে নিয়োগ কেলেঙ্কারির কালো টাকা রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। সেই খরচ হয়েছে নগদে। এবার এনিয়েই প্রশ্ন উঠছে ভোটে খরচ হওয়া টাকার উৎস কী? 'কালো' টাকা দিয়ে ভোটের খরচ জোগানো হয়েছে। তবে কি ইডির তদন্তে উঠে আসতে পারে নতুন তথ্য!
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে জর্জরিত পশ্চিমবঙ্গ। কলকাতা হাইকোর্টে চলছে মামলার শুনানি। কয়েকমাস আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেন। এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হলে নির্দেশের সামান্য পরিবর্তন হয়। এরপর জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত ডিভিশন বেঞ্চের রায় খারিজ করে দেন। কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায়তে কোনও 'সুপ্রিম' নির্দেশ নেই। তবে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রইল!
কুন্তল ঘোষের যোগসূত্রে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের। গত ৩০ জুল তাঁকে তলব করে ইডি। দীর্ঘ সাড়ে ১১ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন তিনি। ধৃত কুন্তল ঘোষের সঙ্গে অভিনেত্রী তথা সভানেত্রীর আর্থিক লেনদেন হয়েছিল বলেই সন্দেহ গোয়েন্দা সংস্থার। এবার নিজের মুখেই কুণাল স্বীকার করলেন তিনি সায়নীকে টাকা দিয়েছিলেন? ব্যাপারটা কী?