Recruitment Scam: ‘সুপ্রিম’ ধাক্কা রাজ্যের, ববিতার মামলায় হাইকোর্টের রায় বহাল শীর্ষ আদালতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ববিতা সরকারের মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। রাজ্যের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ হাইকোর্টের নির্দেশ মতই স্কুল সার্ভিস কমিশনকে ওএমআর শিট প্রকাশ করতে হবে। চাকরি ফেরত পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ববিতা সরকার। তার মামলাতেই এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই সুপ্রিম কোর্টে যায় রাজ্য।

আরও পড়ুন: থাকছে না UPA, বিজেপি বিরোধী মহাজোটের নাম এখন থেকে ‘INDIA’

মন্ত্রী কন্যার বিরুদ্ধে গিয়ে চাকরি নিজের নামে করেছিলেন ববিতা সরকার। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম বেশ আলোচিত। কিন্তু তাঁকেও চাকরি হারাতে হয়েছে। এখন সেই চাকরি ফেরাতে মরিয়া ববিতা। তাই একাদশ-দ্বাদশ শ্রেণীর মেধাতালিকা প্রকাশের দাবি জানিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এই মামলায় ববিতা সরকারের আর্জিতে রায়তে সাড়া দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত হওয়া ৫ হাজার ৫০০ জন-সহ ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের ওএমআর প্রকাশ করার নির্দেশ দেয় আদালত।

 'সুপ্রিম' ধাক্কা রাজ্যের, ববিতার মামলায় হাইকোর্টের রায় বহাল শীর্ষ আদালতে

কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। মঙ্গলবার এই মামলার শুনানিতে রাজ্যের আবেদন খারিজ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখে সর্বোচ্চ আদালত। আগামী ২১ জুলাইয়ের মধ্যে এসএসসিকে ওএমআর শিট প্রকাশ করতে হবে বলে জানা গিয়েছে।

 'সুপ্রিম' ধাক্কা রাজ্যের, ববিতার মামলায় হাইকোর্টের রায় বহাল শীর্ষ আদালতে

উল্লেখ্য, একাদশ-দ্বাদশ শ্রেণীর বিস্তারিত মেধাতালিকা প্রকাশ করার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন ববিতা। তাঁর আইনজীবী আদালতে জানিয়েছেন, ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়ায় ৫ হাজার ৫০০ জনকে নিয়োগ করা হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ৯০৭টি বিকৃত উত্তরপত্র (ওএমআর শিট) উদ্ধার করে সিবিআই। তার মধ্যে ১৩৮ জন ছিলেন ওয়েটিং লিস্টে। মামলাকারীর দাবি, একাদশ-দ্বাদশের বিস্তারিত তথ্য সহ প্যানেল প্রকাশ পেলে কারা, কোথায়, কীভাবে চাকরি পেয়েছেন তা স্পষ্ট হবে। যদি প্রথম ২০ জনের মধ্যে কেউ যদি দুর্নীতির কারণে চাকরি পেয়ে থাকেন, তবে তাঁর পদ বাতিলের সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে ববিতা আবারও চাকরি পেতে পারেন।

‘সুপ্রিম’ ধাক্কা রাজ্যের, ববিতার মামলায় হাইকোর্টের রায় বহাল শীর্ষ আদালতে

 'সুপ্রিম' ধাক্কা রাজ্যের, ববিতার মামলায় হাইকোর্টের রায় বহাল শীর্ষ আদালতে
‘সুপ্রিম’ ধাক্কা রাজ্যের, ববিতার মামলায় হাইকোর্টের রায় বহাল শীর্ষ আদালতে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন