নজরবন্দি ব্যুরো: এতদিন বিজেপি বিরোধী জোটের নাম ছিল ইউপিএ। কিন্তু এবার থেকে আর ইউপিএ নাম থাকছে না। বিজেপি বিরোধী মহাজোটের নাম এখন থেকে হল, ‘INDIA’ বা ‘ভারত’। আজ বেঙ্গালুরুতে ২৬টি বিজেপি বিরোধী দল বৈঠক করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে।
আরও পড়ুন: ফের কাছাকাছি দুই নেত্রী, ক্রমেই কংগ্রেসের সাথে দূরত্ব কমছে তৃণমূলের?


‘INDIA’-এর পুরো অর্থ ইন্ডিয়ান ন্যাশানাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (Indian National Developmental Inclusive Alliance)। অন্যদিকে, বিজেপির জোটের নাম এখনও রয়েছে ‘NDA’। এবার সেই জোটের নামও পরিবর্তন করা হয় কিনা সেটাই দেখার। আজ ২৬টি বিরোধী দল মিলে বেঙ্গালুরুতে আসন্ন লোকসভার আগে জোটের প্রস্তুতি নিতে বৈঠকে সামিল হয়েছিল। সেখানে হাজির ছিলেন, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, সীতারাম ইয়েচুরি, লালু প্রসাদ যাদব, নীতিশ কুমারের মতো প্রথম সারির নেতারা । আগামী দিনে ২৬টি দলের সঙ্গে আরও কয়েকটি দলও সামিল হতে পারে সূত্রের খবর।

পাটনার পর আজকের এই বৈঠক যথেষ্ট ফলপ্রসু হয়েছে বলে মনে করছেন প্রত্যেক ব্রোধী রাজনৈতিক দলের নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রশ্ন তুলেছিলেন যে বিরোধী জোটের প্রধান মুখ কে হবে তার ঠিক নেই। এদিন সেই বিষয়ে বিরোধী নেতারা বলেন, সত্যিই মুখ নিয়ে তাঁরা ভাবিত নয়। আগামী দিনে বিজেপিকে হারানৈ তাঁদের মূল উদ্দেশ্য। কংগ্রেসও সাফ জানিয়েছে, প্রধানমন্ত্রী পদের জন্য তাঁরা লালায়িত নয়।



অন্যদিকে তড়িঘড়ি ৩৮টি দল নিয়ে এনডিএ জোটের বৈঠক ডেকেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী জোটকে কটাক্ষ করে বলেছেন, ‘এঁদের দেখে একটা অউধি কবিতা মনে পড়ছে, এঁদের লেভেল এক রকম আর প্রোডাক্ট অন্যরকম। এঁরা দেশকে একটাই প্রতিশ্রুতি দিতে পারে, তা হল লাগামহীন দুর্নীতি।’
থাকছে না UPA, বিজেপি বিরোধী মহাজোটের নাম এখন থেকে ‘INDIA’








