দলের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সকল কর্মীদের আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দেন তাঁরা।
চলতি মাসের ২০ তারিখ দিল্লিতে বৈঠকে বসবেন মোদী-মমতা। ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া, দলের সাংসদরাও সেখানে থাকবেন বলেই খবর।
বাংলায় লোকসভার প্রতিদ্বন্দ্বিতার প্রভাব পড়েছে। এই আবহে ফের একবার নওশাদ সিদ্দিকি ও শওকত মোল্লার তরজা প্রকাশ্যে দেখা গেল। ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়ালে নওশাদের জমানত বাজেয়াপ্ত হবে বলে হুঁশিয়ারি দেন তৃণমূল বিধায়ক তথা ভাঙড় কেন্দ্রের পর্যবেক্ষক শওকত মোল্লা।
নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আবেদন খারিজ করে দিলেন শীর্ষ আদালতের বিচারপতি। নিয়োগ মামলা সংক্রান্ত শুনানি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চেই চলবে বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে।